NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনকে সমান গুরুত্ব দিচ্ছে ইসি

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনকে সমান গুরুত্ব দিচ্ছে ইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই উপনির্বাচনের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল পর্যবেক্ষণ করেন সিইসি। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সিইসি বলেন, উপনির্বাচনটি শান্তিপূর্ণ হচ্ছে এবং পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। ইসি স্বচ্ছতায় বিশ্বাসী উল্লেখ করে তিনি জানান, ১১–দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলোর সমাধান করা হয়েছে। পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে।

শুধু একটি নির্বাচন নয়, ইসি ভালো নির্বাচনের একটি সংস্কৃতি গড়ে তুলতে চায় বলে উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, নির্বাচনের কথা বলতে অনেক সময় লজ্জা পেতে হয় এবং জাতীয় নির্বাচনের জন্য সাড়ে ৯ লাখ লোক মোতায়েন করতে হয়, যা অনেক দেশের জন্য অচিন্তনীয়।

সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন ভোটযুদ্ধকে ভোট উৎসবে পরিণত করতে চায়। উৎসবমুখর নির্বাচনের একটি সংস্কৃতি দেশে গড়ে তুলতে চায় ইসি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনকে সমান গুরুত্ব দিচ্ছে ইসি

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই উপনির্বাচনের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল পর্যবেক্ষণ করেন সিইসি। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সিইসি বলেন, উপনির্বাচনটি শান্তিপূর্ণ হচ্ছে এবং পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। ইসি স্বচ্ছতায় বিশ্বাসী উল্লেখ করে তিনি জানান, ১১–দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলোর সমাধান করা হয়েছে। পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে।

শুধু একটি নির্বাচন নয়, ইসি ভালো নির্বাচনের একটি সংস্কৃতি গড়ে তুলতে চায় বলে উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, নির্বাচনের কথা বলতে অনেক সময় লজ্জা পেতে হয় এবং জাতীয় নির্বাচনের জন্য সাড়ে ৯ লাখ লোক মোতায়েন করতে হয়, যা অনেক দেশের জন্য অচিন্তনীয়।

সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন ভোটযুদ্ধকে ভোট উৎসবে পরিণত করতে চায়। উৎসবমুখর নির্বাচনের একটি সংস্কৃতি দেশে গড়ে তুলতে চায় ইসি।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x