NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

হেবরনে ইসরায়েলি সামরিক অভিযান, বাস্তুচ্যুত তিন হাজারেরও বেশি

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পিএম

হেবরনে ইসরায়েলি সামরিক অভিযান, বাস্তুচ্যুত তিন হাজারেরও বেশি

ফিলিস্তিনি বন্দুকধারীদের চালানো গত সপ্তাহের প্রাণঘাতী হামলার পর হেবরনে ইসরাইলের সামরিক অভিযানে তিন সহস্রাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সোমবার শহর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। রামাল্লা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

অধিকৃত পশ্চিম তীরের বৃহত্তম শহর হেবরনের পৌরসভা এক বিবৃতিতে জানায়, শনিবার শুরু হওয়া চলমান অভিযানে ৩ হাজার ১৮৯ জন বাস্তুচ্যুত হয়েছেন। তাদের মধ্যে ২০০ জনের বেশি শিশু।

মঙ্গলবার ইসরাইলের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর কয়েক দিন আগে শুক্রবার শহরের কাছে একটি চেকপোস্টে হামলা চালিয়ে দুই ইসরাইলি সেনাকে হত্যা করে দুই ফিলিস্তিনি বন্দুকধারী।

হামলার পরপরই পশ্চিম তীরে বড় ধরণের সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বন্দুকযুদ্ধে ওই দুই হামলাকারী নিহত হলে ঘটনাটির অবসান ঘটে।

ইসরাইলি সেনারা হামলাকারী দুই ব্যক্তির বসবাসের এলাকা আইন দেইর বাহায় প্রবেশ করেন। সেখানে বাসিন্দাদের জিনিসপত্র গুছিয়ে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এএফপি’র ছবিতে দেখা গেছে, রোববার হেবরনের একটি সড়ক দিয়ে ইসরাইলি সেনাদের সঙ্গে সামরিক ও পুলিশবাহিনীর যানবাহনের একটি বহর এগিয়ে যাচ্ছে। সড়কটিতে পার্ক করে রাখা গাড়ি ও মোটরসাইকেলের কারণে বেসামরিক যান চলাচল বন্ধ ছিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হেবরনে ইসরায়েলি সামরিক অভিযান, বাস্তুচ্যুত তিন হাজারেরও বেশি

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

ফিলিস্তিনি বন্দুকধারীদের চালানো গত সপ্তাহের প্রাণঘাতী হামলার পর হেবরনে ইসরাইলের সামরিক অভিযানে তিন সহস্রাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সোমবার শহর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। রামাল্লা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

অধিকৃত পশ্চিম তীরের বৃহত্তম শহর হেবরনের পৌরসভা এক বিবৃতিতে জানায়, শনিবার শুরু হওয়া চলমান অভিযানে ৩ হাজার ১৮৯ জন বাস্তুচ্যুত হয়েছেন। তাদের মধ্যে ২০০ জনের বেশি শিশু।

মঙ্গলবার ইসরাইলের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর কয়েক দিন আগে শুক্রবার শহরের কাছে একটি চেকপোস্টে হামলা চালিয়ে দুই ইসরাইলি সেনাকে হত্যা করে দুই ফিলিস্তিনি বন্দুকধারী।

হামলার পরপরই পশ্চিম তীরে বড় ধরণের সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বন্দুকযুদ্ধে ওই দুই হামলাকারী নিহত হলে ঘটনাটির অবসান ঘটে।

ইসরাইলি সেনারা হামলাকারী দুই ব্যক্তির বসবাসের এলাকা আইন দেইর বাহায় প্রবেশ করেন। সেখানে বাসিন্দাদের জিনিসপত্র গুছিয়ে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এএফপি’র ছবিতে দেখা গেছে, রোববার হেবরনের একটি সড়ক দিয়ে ইসরাইলি সেনাদের সঙ্গে সামরিক ও পুলিশবাহিনীর যানবাহনের একটি বহর এগিয়ে যাচ্ছে। সড়কটিতে পার্ক করে রাখা গাড়ি ও মোটরসাইকেলের কারণে বেসামরিক যান চলাচল বন্ধ ছিল।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x