NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

ছাগলনাইয়ায় মা-মেয়েকে জিম্মি করে লুটপাট, আটক ৩

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ এএম

ছাগলনাইয়ায় মা-মেয়েকে জিম্মি করে লুটপাট, আটক ৩

ফেনীর ছাগলনাইয়ায় গভীর রাতে বাসায় ঢুকে মা-মেয়েসহ তিনজনকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়দের সহযোগিতায় মঙ্গলবার ২৭ অক্টোবর বিকেলে পৌর শহরের থানাপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর সোমবার গভীর রাতে পশ্চিম ছাগলনাইয়ার আলাবক্স মজুমদার বাড়িতে ভাড়াটিয়া আয়েশা আক্তারের বাসায় ঢুকে দুর্বৃত্তরা তাঁকে মারধর করে। এ সময় তাঁকে জিম্মি করে প্রায় দেড় ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় তারা।

আটক ব্যক্তিরা হলেন শেরপুরের নালিতাবাড়ী এলাকার মো. শাহীন ২৩, আকিকুল ইসলাম এবং ফেনী সদর এলাকার বশির আহমেদ সাকিব ২৬। পুলিশ জানিয়েছে, তাঁরা ছাগলনাইয়ার মটুয়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং নিজেদের রাজমিস্ত্রি হিসেবে পরিচয় দিতেন।

ভুক্তভোগী আয়েশা আক্তার এ ঘটনায় বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা করেছেন এবং তিনি আটক ব্যক্তিদের শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ। ছাগলনাইয়া থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ ইসমাইল জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ছাগলনাইয়ায় মা-মেয়েকে জিম্মি করে লুটপাট, আটক ৩

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

ফেনীর ছাগলনাইয়ায় গভীর রাতে বাসায় ঢুকে মা-মেয়েসহ তিনজনকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়দের সহযোগিতায় মঙ্গলবার ২৭ অক্টোবর বিকেলে পৌর শহরের থানাপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর সোমবার গভীর রাতে পশ্চিম ছাগলনাইয়ার আলাবক্স মজুমদার বাড়িতে ভাড়াটিয়া আয়েশা আক্তারের বাসায় ঢুকে দুর্বৃত্তরা তাঁকে মারধর করে। এ সময় তাঁকে জিম্মি করে প্রায় দেড় ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় তারা।

আটক ব্যক্তিরা হলেন শেরপুরের নালিতাবাড়ী এলাকার মো. শাহীন ২৩, আকিকুল ইসলাম এবং ফেনী সদর এলাকার বশির আহমেদ সাকিব ২৬। পুলিশ জানিয়েছে, তাঁরা ছাগলনাইয়ার মটুয়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং নিজেদের রাজমিস্ত্রি হিসেবে পরিচয় দিতেন।

ভুক্তভোগী আয়েশা আক্তার এ ঘটনায় বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা করেছেন এবং তিনি আটক ব্যক্তিদের শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ। ছাগলনাইয়া থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ ইসমাইল জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x