NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

ঢাকায় ৫ নভেম্বর এআই বিজনেস সামিট, অংশ নেবে শতাধিক স্টার্টআপ

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম

ঢাকায় ৫ নভেম্বর এআই বিজনেস সামিট, অংশ নেবে শতাধিক স্টার্টআপ
ছবি: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এর ফ্রি ভিজিটর পাস রেজিস্ট্রেশনের পেজ থেকে নেওয়া।

রাজধানীতে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সামিট আয়োজনের প্রস্তুতি পর্যালোচনা ও বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে রোববার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন উপকমিটির আহ্বায়ক, সদস্যসচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ডিসিসিআইয়ের কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মতামত তুলে ধরেন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর সকাল ১০টায় বিসিএফসিসির হল অব ফেমে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ও ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। সামিটে এআই প্রযুক্তির অগ্রগতি, ব্যবসায়িক প্রয়োগ, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিনটি আলোচনা অধিবেশন থাকবে। এতে করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়ী, প্রযুক্তিবিশেষজ্ঞ ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

সম্মেলনের সেশনগুলোতে এআই প্রযুক্তির কার্যকর ব্যবহার, দেশীয় উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো প্রাধান্য পাবে। এ ছাড়া সামিট প্রাঙ্গণে আয়োজিত প্রদর্শনীতে শতাধিক এআইভিত্তিক স্টার্টআপ তাদের তৈরি প্রযুক্তি, সেবা ও বিভিন্ন বাস্তবমুখী সমাধান প্রদর্শন করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা সম্ভাব্য বিনিয়োগকারী ও অংশীদারদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পাবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঢাকায় ৫ নভেম্বর এআই বিজনেস সামিট, অংশ নেবে শতাধিক স্টার্টআপ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীতে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সামিট আয়োজনের প্রস্তুতি পর্যালোচনা ও বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে রোববার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন উপকমিটির আহ্বায়ক, সদস্যসচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ডিসিসিআইয়ের কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মতামত তুলে ধরেন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর সকাল ১০টায় বিসিএফসিসির হল অব ফেমে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ও ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। সামিটে এআই প্রযুক্তির অগ্রগতি, ব্যবসায়িক প্রয়োগ, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিনটি আলোচনা অধিবেশন থাকবে। এতে করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়ী, প্রযুক্তিবিশেষজ্ঞ ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

সম্মেলনের সেশনগুলোতে এআই প্রযুক্তির কার্যকর ব্যবহার, দেশীয় উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো প্রাধান্য পাবে। এ ছাড়া সামিট প্রাঙ্গণে আয়োজিত প্রদর্শনীতে শতাধিক এআইভিত্তিক স্টার্টআপ তাদের তৈরি প্রযুক্তি, সেবা ও বিভিন্ন বাস্তবমুখী সমাধান প্রদর্শন করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা সম্ভাব্য বিনিয়োগকারী ও অংশীদারদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পাবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x