NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

বায়ার্নের রহস্যময় পোস্টে ব্যালন ডি’অর জল্পনা

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

বায়ার্নের রহস্যময় পোস্টে ব্যালন ডি’অর জল্পনা

ব্যালন ডি’অরকে ঘিরে ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবটির একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। ভক্তদের মনে এখন বড় প্রশ্ন, এবার কি ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন ইংলিশ তারকা হ্যারি কেইন?

আগামী ২৬ অক্টোবর লন্ডনের বিখ্যাত প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠান। এর আগে বায়ার্ন মিউনিখের আনুষ্ঠানিক ফেসবুক পেজে কালো স্যুট পরা কেইনের একটি ছবি প্রকাশ করা হয়। ছবিটির সঙ্গে ক্যাপশনে লেখা ছিল, ‘ইটস অলমোস্ট শোটাইম’ অর্থাৎ মঞ্চে ওঠার সময় প্রায় চলে এসেছে।

গত মৌসুমে বায়ার্নের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন কেইন এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে তার গোলসংখ্যা ৬১। তার অসাধারণ নৈপুণ্যে বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপা জিতেছে বায়ার্ন। এ ছাড়া ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোলসংখ্যা ৭৩ বলে উল্লেখ করা হয়েছে।

কেইন এবার ব্যালন ডি’অর জিততে পারলে দীর্ঘ ২৫ বছর পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার অর্জনের কৃতিত্ব গড়বেন। এর আগে ২০০১ সালে লিভারপুলের হয়ে খেলা মাইকেল ওয়েন সর্বশেষ ইংলিশ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন। বায়ার্নের রহস্যময় পোস্ট ও কেইনের গোলমুখী পারফরম্যান্স—সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের নজর এখন ২৬ অক্টোবরের অনুষ্ঠানে। শেষ পর্যন্ত ইংলিশ এই স্ট্রাইকারের হাতে উঠবে কি ব্যালন ডি’অর, নাকি অপেক্ষা করছে অন্য কোনো চমক, সেটিই এখন দেখার বিষয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বায়ার্নের রহস্যময় পোস্টে ব্যালন ডি’অর জল্পনা

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

ব্যালন ডি’অরকে ঘিরে ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবটির একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। ভক্তদের মনে এখন বড় প্রশ্ন, এবার কি ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন ইংলিশ তারকা হ্যারি কেইন?

আগামী ২৬ অক্টোবর লন্ডনের বিখ্যাত প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠান। এর আগে বায়ার্ন মিউনিখের আনুষ্ঠানিক ফেসবুক পেজে কালো স্যুট পরা কেইনের একটি ছবি প্রকাশ করা হয়। ছবিটির সঙ্গে ক্যাপশনে লেখা ছিল, ‘ইটস অলমোস্ট শোটাইম’ অর্থাৎ মঞ্চে ওঠার সময় প্রায় চলে এসেছে।

গত মৌসুমে বায়ার্নের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন কেইন এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে তার গোলসংখ্যা ৬১। তার অসাধারণ নৈপুণ্যে বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপা জিতেছে বায়ার্ন। এ ছাড়া ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোলসংখ্যা ৭৩ বলে উল্লেখ করা হয়েছে।

কেইন এবার ব্যালন ডি’অর জিততে পারলে দীর্ঘ ২৫ বছর পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার অর্জনের কৃতিত্ব গড়বেন। এর আগে ২০০১ সালে লিভারপুলের হয়ে খেলা মাইকেল ওয়েন সর্বশেষ ইংলিশ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন। বায়ার্নের রহস্যময় পোস্ট ও কেইনের গোলমুখী পারফরম্যান্স—সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের নজর এখন ২৬ অক্টোবরের অনুষ্ঠানে। শেষ পর্যন্ত ইংলিশ এই স্ট্রাইকারের হাতে উঠবে কি ব্যালন ডি’অর, নাকি অপেক্ষা করছে অন্য কোনো চমক, সেটিই এখন দেখার বিষয়।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x