NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

সিটিকে হারিয়ে শীর্ষে আর্সেনাল

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ পিএম

সিটিকে হারিয়ে শীর্ষে আর্সেনাল

হ্যামস্ট্রিংয়ের চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে বুকায়ো সাকাকে। গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে ছাড়াই খেলতে নেমে আর্সেনালকে জয়ের জন্য নির্ভর করতে হয়েছে সেট-পিসের ওপর। সপ্তম মিনিটে কর্নার থেকে আসা বল এভারটনের খেলোয়াড়েরা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে কাছ থেকে বল জালে পাঠিয়ে ক্লাবের হয়ে নিজের প্রথম গোল করেন এজরি কনসা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে আরেক সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল মাগালায়েস গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

আর্তেতা বলেন, আক্রমণগুলো শেষ করতে আমাদের কিছু সমস্যা হয়েছিল, তবে সেট-পিস থেকে আমরা গোল করেছি। এতে আত্মবিশ্বাস ও স্থিরতা ফিরে এসেছে। ম্যাচে আধিপত্য বিস্তার করতে পেরেছি। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির আত্মঘাতী ভুলের সুযোগ নিয়ে রেলিগেশন জোনের বাইরে উঠে এসেছে টটেনহ্যাম। প্রতিকূল আবহাওয়ার কারণে ব্যাহত হওয়া ম্যাচে শেষ ১৫ মিনিটে নাটকীয়তা দেখা দেয়। প্রিমিয়ার লিগে নিজের প্রথম একাদশে সুযোগ পাওয়া পেন্ডার্স চোটগ্রস্থ এমি মার্টিনেজের বদলি হিসেবে খেলছিলেন। টটেনহ্যামের কর্নার থেকে আসা বল সেভ করতে গিয়ে ভুল করেন তিনি। বলটি নিজের জালেই জড়িয়ে যায়।

এর কিছুক্ষণ পর সাবেক সতীর্থ কনর গালাঘারকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পালমারকে। এই সুযোগ পুরোপুরি কাজে লাগায় স্পার্সরা। ম্যাথিস টেলের নিচু শটও পেন্ডার্সের হাত ফসকে জালে ঢोকে। ১৯৯০ সালের পর লন্ডনের প্রতিদ্বন্দ্বী চেলসির মাঠে এটি টটেনহ্যামের দ্বিতীয় জয়। অন্যদিকে অস্কার ববের ব্যক্তিগত নৈপুণ্যে কভেন্ট্রিকে ১-০ গোলে হারিয়ে রেলিগেশন জোনের বাইরে উঠে এসেছে ফুলহ্যামও।

অ্যাস্টন ভিলার কাছে শনিবার ২-১ গোলে হেরে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির শতভাগ জয়ের ধারায় ছন্দপতন হয়েছে। অন্যদিকে এভারটনকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে সিটির সঙ্গে যৌথভাবে জায়গা করে নিয়েছে আর্সেনাল। স্ট্যামফোর্ড ব্রিজে টটেনহ্যাম ৪২ বারের সফরে দ্বিতীয়বারের মতো চেলসিকে হারিয়েছে। মাইক পেন্ডার্সের আত্মঘাতী গোল ও কোল পালমারের লাল কার্ডে ২-০ ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেয়েছে ব্লুজরা।

নতুন কোনো ক্লাবের দায়িত্ব নিয়ে প্রথম সাতটি প্রিমিয়ার লিগ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিলেন এনজো মারেস্কা। তবে ভিলা পার্কে এসে সিটির দুর্দশা কাটানোর কোনো পথ খুঁজে পাননি তিনি। টানা চার মৌসুম ধরে এই মাঠে হারছে সিটি। উনাই এমেরির দলের হয়ে নিকোলাস জ্যাকসন জোড়া গোল করে দুর্দান্ত ফর্মে থাকা নতুন চেহারার ভিলাকে আরেকটি জয় এনে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতে কিছু সময়ের জন্য সমতা ফেরান আর্লিং হালান্ড।

তবে ম্যাচের বড় একটা সময় আধিপত্য বিস্তার করেও গোল করতে না পারায় আক্ষেপ করতে হয়েছে মারেস্কাকে। ম্যাচ শেষে মারেস্কা বলেন, আমরা হেরেছি, কারণ সম্ভবত প্রতিপক্ষের বক্সে আমরা যথেষ্ট নিখুঁত হতে পারিনি। গত মৌসুমে ইউরোপা লিগ জেতা ভিলা দলবদলের মৌসুমে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে হারিয়ে দুর্বল হয়ে পড়েছিল। তবে এমেরি দ্রুতই নতুন দলকে গুছিয়ে নিয়েছেন। চেলসিতে কঠিন সময় কাটানো জ্যাকসনও সমালোচকদের জবাব দিচ্ছেন।

মার্ক গুয়েহির ভুলের সুযোগ নিয়ে ষষ্ঠ মিনিটেই ভিলাকে এগিয়ে দেন সেনেগালের এই আন্তর্জাতিক ফুটবলার। এরপর ভিলার নতুন খেলোয়াড় জিওন সুজুকি দুর্দান্ত কয়েকটি সেভে সিটিকে আটকে দেন। ৫২ মিনিটে হেডের সাহায্যে গোল করে চলতি মৌসুমে হালান্ড ১০ ম্যাচে নিজের গোলসংখ্যা ১৩-তে নিয়ে যান এবং সিটিকে সমতায় ফেরান। তবে দ্রুতই জবাব দেয় ভিলা। ৬০ মিনিটে জ্যাকসনের নিচু শট ঠেকাতে ব্যর্থ হন সিটির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা।

ঘরের মাঠে এভারটনকে ২-০ গোলে হারিয়ে সিটির পাশে উঠে এসেছে আর্সেনাল। আট ম্যাচে দুই দলেরই পয়েন্ট এখন ২১। AjkerBazar হকির মানোন্নয়নে নিয়মিত অনুশীলনের পাশাপাশি আধুনিক অবকাঠামো গড়ার তাগিদ র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলে সপ্তম স্থানে আফগানিস্তান বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ দলের দীর্ঘ ১১ বছর পর আবারও মাঠে ফিরছেন রোনালদিনহো

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সিটিকে হারিয়ে শীর্ষে আর্সেনাল

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

হ্যামস্ট্রিংয়ের চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে বুকায়ো সাকাকে। গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে ছাড়াই খেলতে নেমে আর্সেনালকে জয়ের জন্য নির্ভর করতে হয়েছে সেট-পিসের ওপর। সপ্তম মিনিটে কর্নার থেকে আসা বল এভারটনের খেলোয়াড়েরা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে কাছ থেকে বল জালে পাঠিয়ে ক্লাবের হয়ে নিজের প্রথম গোল করেন এজরি কনসা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে আরেক সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল মাগালায়েস গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

আর্তেতা বলেন, আক্রমণগুলো শেষ করতে আমাদের কিছু সমস্যা হয়েছিল, তবে সেট-পিস থেকে আমরা গোল করেছি। এতে আত্মবিশ্বাস ও স্থিরতা ফিরে এসেছে। ম্যাচে আধিপত্য বিস্তার করতে পেরেছি। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির আত্মঘাতী ভুলের সুযোগ নিয়ে রেলিগেশন জোনের বাইরে উঠে এসেছে টটেনহ্যাম। প্রতিকূল আবহাওয়ার কারণে ব্যাহত হওয়া ম্যাচে শেষ ১৫ মিনিটে নাটকীয়তা দেখা দেয়। প্রিমিয়ার লিগে নিজের প্রথম একাদশে সুযোগ পাওয়া পেন্ডার্স চোটগ্রস্থ এমি মার্টিনেজের বদলি হিসেবে খেলছিলেন। টটেনহ্যামের কর্নার থেকে আসা বল সেভ করতে গিয়ে ভুল করেন তিনি। বলটি নিজের জালেই জড়িয়ে যায়।

এর কিছুক্ষণ পর সাবেক সতীর্থ কনর গালাঘারকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পালমারকে। এই সুযোগ পুরোপুরি কাজে লাগায় স্পার্সরা। ম্যাথিস টেলের নিচু শটও পেন্ডার্সের হাত ফসকে জালে ঢोকে। ১৯৯০ সালের পর লন্ডনের প্রতিদ্বন্দ্বী চেলসির মাঠে এটি টটেনহ্যামের দ্বিতীয় জয়। অন্যদিকে অস্কার ববের ব্যক্তিগত নৈপুণ্যে কভেন্ট্রিকে ১-০ গোলে হারিয়ে রেলিগেশন জোনের বাইরে উঠে এসেছে ফুলহ্যামও।

অ্যাস্টন ভিলার কাছে শনিবার ২-১ গোলে হেরে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির শতভাগ জয়ের ধারায় ছন্দপতন হয়েছে। অন্যদিকে এভারটনকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে সিটির সঙ্গে যৌথভাবে জায়গা করে নিয়েছে আর্সেনাল। স্ট্যামফোর্ড ব্রিজে টটেনহ্যাম ৪২ বারের সফরে দ্বিতীয়বারের মতো চেলসিকে হারিয়েছে। মাইক পেন্ডার্সের আত্মঘাতী গোল ও কোল পালমারের লাল কার্ডে ২-০ ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেয়েছে ব্লুজরা।

নতুন কোনো ক্লাবের দায়িত্ব নিয়ে প্রথম সাতটি প্রিমিয়ার লিগ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিলেন এনজো মারেস্কা। তবে ভিলা পার্কে এসে সিটির দুর্দশা কাটানোর কোনো পথ খুঁজে পাননি তিনি। টানা চার মৌসুম ধরে এই মাঠে হারছে সিটি। উনাই এমেরির দলের হয়ে নিকোলাস জ্যাকসন জোড়া গোল করে দুর্দান্ত ফর্মে থাকা নতুন চেহারার ভিলাকে আরেকটি জয় এনে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতে কিছু সময়ের জন্য সমতা ফেরান আর্লিং হালান্ড।

তবে ম্যাচের বড় একটা সময় আধিপত্য বিস্তার করেও গোল করতে না পারায় আক্ষেপ করতে হয়েছে মারেস্কাকে। ম্যাচ শেষে মারেস্কা বলেন, আমরা হেরেছি, কারণ সম্ভবত প্রতিপক্ষের বক্সে আমরা যথেষ্ট নিখুঁত হতে পারিনি। গত মৌসুমে ইউরোপা লিগ জেতা ভিলা দলবদলের মৌসুমে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে হারিয়ে দুর্বল হয়ে পড়েছিল। তবে এমেরি দ্রুতই নতুন দলকে গুছিয়ে নিয়েছেন। চেলসিতে কঠিন সময় কাটানো জ্যাকসনও সমালোচকদের জবাব দিচ্ছেন।

মার্ক গুয়েহির ভুলের সুযোগ নিয়ে ষষ্ঠ মিনিটেই ভিলাকে এগিয়ে দেন সেনেগালের এই আন্তর্জাতিক ফুটবলার। এরপর ভিলার নতুন খেলোয়াড় জিওন সুজুকি দুর্দান্ত কয়েকটি সেভে সিটিকে আটকে দেন। ৫২ মিনিটে হেডের সাহায্যে গোল করে চলতি মৌসুমে হালান্ড ১০ ম্যাচে নিজের গোলসংখ্যা ১৩-তে নিয়ে যান এবং সিটিকে সমতায় ফেরান। তবে দ্রুতই জবাব দেয় ভিলা। ৬০ মিনিটে জ্যাকসনের নিচু শট ঠেকাতে ব্যর্থ হন সিটির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা।

ঘরের মাঠে এভারটনকে ২-০ গোলে হারিয়ে সিটির পাশে উঠে এসেছে আর্সেনাল। আট ম্যাচে দুই দলেরই পয়েন্ট এখন ২১। AjkerBazar হকির মানোন্নয়নে নিয়মিত অনুশীলনের পাশাপাশি আধুনিক অবকাঠামো গড়ার তাগিদ র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলে সপ্তম স্থানে আফগানিস্তান বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ দলের দীর্ঘ ১১ বছর পর আবারও মাঠে ফিরছেন রোনালদিনহো

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন
সিটিকে হারিয়ে শীর্ষে আর্সেনাল
0:00 / 0:00
1x