NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণ করছে ভিয়েতনাম

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণ করছে ভিয়েতনাম

বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে বিশাল এক প্রকল্প হাতে নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। দেশটি নির্মাণ করতে যাচ্ছে অত্যাধুনিক একটি স্টেডিয়াম, যা দর্শক ধারণক্ষমতায় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকেও ছাড়িয়ে যাবে।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে নির্মাণ করা হচ্ছে বিশাল আকৃতির ‘ভিনফাস্ট ট্রং ডং স্টেডিয়াম’। দেশটির ভিনগ্রুপের নেতৃত্বে ৩৫ বিলিয়ন ডলারের ‘অলিম্পিক স্পোর্টস সিটি’ প্রকল্পের অংশ হিসেবে তৈরি হচ্ছে এই স্টেডিয়াম।২০২৫ সালের ১৯ ডিসেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রাথমিক লক্ষ্যমাত্রার এক বছর আগেই, ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ভেন্যু, যার দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার। অন্যদিকে, নির্মাণাধীন ভিয়েতনামের ট্রং ডং স্টেডিয়ামের পরিকল্পিত ধারণক্ষমতা ১ লাখ ৩৫ হাজার। অর্থাৎ, এটি ভারতের স্টেডিয়ামটির তুলনায় ৩ হাজার বেশি দর্শক ধারণ করতে পারবে।

তবে ভিয়েতনামের ঘরোয়া ফুটবল ম্যাচে গড়ে ৬ হাজারেরও কম দর্শক উপস্থিত হওয়ার প্রেক্ষাপটে এত বড় স্টেডিয়াম বাণিজ্যিকভাবে কতটা টেকসই হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ক্রীড়া ও অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ। অন্যদিকে, উদ্যোক্তা প্রতিষ্ঠান ভিনগ্রুপের প্রত্যাশা, আন্তর্জাতিক কনসার্ট, বড় পরিসরের বিভিন্ন আয়োজন এবং দীর্ঘমেয়াদি নগর উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে স্টেডিয়ামটি বাণিজ্যিকভাবে সফল ও লাভজনক হয়ে উঠবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণ করছে ভিয়েতনাম

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে বিশাল এক প্রকল্প হাতে নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। দেশটি নির্মাণ করতে যাচ্ছে অত্যাধুনিক একটি স্টেডিয়াম, যা দর্শক ধারণক্ষমতায় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকেও ছাড়িয়ে যাবে।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে নির্মাণ করা হচ্ছে বিশাল আকৃতির ‘ভিনফাস্ট ট্রং ডং স্টেডিয়াম’। দেশটির ভিনগ্রুপের নেতৃত্বে ৩৫ বিলিয়ন ডলারের ‘অলিম্পিক স্পোর্টস সিটি’ প্রকল্পের অংশ হিসেবে তৈরি হচ্ছে এই স্টেডিয়াম।২০২৫ সালের ১৯ ডিসেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রাথমিক লক্ষ্যমাত্রার এক বছর আগেই, ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ভেন্যু, যার দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার। অন্যদিকে, নির্মাণাধীন ভিয়েতনামের ট্রং ডং স্টেডিয়ামের পরিকল্পিত ধারণক্ষমতা ১ লাখ ৩৫ হাজার। অর্থাৎ, এটি ভারতের স্টেডিয়ামটির তুলনায় ৩ হাজার বেশি দর্শক ধারণ করতে পারবে।

তবে ভিয়েতনামের ঘরোয়া ফুটবল ম্যাচে গড়ে ৬ হাজারেরও কম দর্শক উপস্থিত হওয়ার প্রেক্ষাপটে এত বড় স্টেডিয়াম বাণিজ্যিকভাবে কতটা টেকসই হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ক্রীড়া ও অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ। অন্যদিকে, উদ্যোক্তা প্রতিষ্ঠান ভিনগ্রুপের প্রত্যাশা, আন্তর্জাতিক কনসার্ট, বড় পরিসরের বিভিন্ন আয়োজন এবং দীর্ঘমেয়াদি নগর উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে স্টেডিয়ামটি বাণিজ্যিকভাবে সফল ও লাভজনক হয়ে উঠবে।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x