NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

ফুটপাতে দোকান বসালেই মামলা ও মালামাল জব্দের হুঁশিয়ারি

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম

ফুটপাতে দোকান বসালেই মামলা ও মালামাল জব্দের হুঁশিয়ারি
নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। ২৪ অক্টোবরছবি: প্রথম আলো

রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে এখন থেকে সরাসরি মামলা করা হবে। একই সঙ্গে জব্দ করা হবে দোকানের মালামাল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম এই হুঁশিয়ারি দিয়েছেন। অবৈধ দোকান সরাতে এত দিন অনুরোধ করা হলেও এখন থেকে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আজ শনিবার রাজধানীতে ডিএসসিসির সাপ্তাহিক ক্লিনিং ডে উপলক্ষে আয়োজিত বিশেষ মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এদিন ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

ডিএসসিসি প্রশাসক বলেন, রাস্তায় যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য অনেকাংশে দায়ী অবৈধ হকার ও ভাসমান দোকান। নগরবাসী এসব দুর্ভোগ থেকে মুক্তি চান এবং মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখলের কোনো সুযোগ নেই। রাজধানীর নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আগামী সপ্তাহে আবার উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দেন তিনি। কোনো অবস্থাতেই সড়কে হকার বসতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন ডিএসসিসি প্রশাসক।

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার বিকল্প নেই এবং কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। রাজধানীর পরিবেশ রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা অব্যাহত থাকবে। এছাড়া মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে থাকা বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি জানান। সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে জনস্বার্থে এসটিএসটি সরিয়ে সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং চলতি মাসের মধ্যেই নতুন এসটিএস নির্মাণের কাজ শেষ হবে।

উল্লেখ্য, শনিবারের এই পরিচ্ছন্নতা অভিযান সিআইডি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য অপসারণ ও অবৈধ দোকান উচ্ছেদের কার্যক্রম পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক। দিনব্যাপী এই কর্মসূচিতে সিটি করপোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতাকর্মী ও মশকনিধন কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ফুটপাতে দোকান বসালেই মামলা ও মালামাল জব্দের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে এখন থেকে সরাসরি মামলা করা হবে। একই সঙ্গে জব্দ করা হবে দোকানের মালামাল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম এই হুঁশিয়ারি দিয়েছেন। অবৈধ দোকান সরাতে এত দিন অনুরোধ করা হলেও এখন থেকে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আজ শনিবার রাজধানীতে ডিএসসিসির সাপ্তাহিক ক্লিনিং ডে উপলক্ষে আয়োজিত বিশেষ মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এদিন ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

ডিএসসিসি প্রশাসক বলেন, রাস্তায় যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য অনেকাংশে দায়ী অবৈধ হকার ও ভাসমান দোকান। নগরবাসী এসব দুর্ভোগ থেকে মুক্তি চান এবং মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখলের কোনো সুযোগ নেই। রাজধানীর নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আগামী সপ্তাহে আবার উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দেন তিনি। কোনো অবস্থাতেই সড়কে হকার বসতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন ডিএসসিসি প্রশাসক।

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার বিকল্প নেই এবং কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। রাজধানীর পরিবেশ রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা অব্যাহত থাকবে। এছাড়া মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে থাকা বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি জানান। সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে জনস্বার্থে এসটিএসটি সরিয়ে সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং চলতি মাসের মধ্যেই নতুন এসটিএস নির্মাণের কাজ শেষ হবে।

উল্লেখ্য, শনিবারের এই পরিচ্ছন্নতা অভিযান সিআইডি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য অপসারণ ও অবৈধ দোকান উচ্ছেদের কার্যক্রম পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক। দিনব্যাপী এই কর্মসূচিতে সিটি করপোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতাকর্মী ও মশকনিধন কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x