NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

গুলিস্তানের ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম

গুলিস্তানের ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লাশপ্রতীকী ছবি

রাজধানীর গুলিস্তানে মতিউর রহমান পার্কের সামনের ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পল্টন থানার পুলিশ জানিয়েছে, যাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে, তাঁর বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম–পরিচয় জানা যায়নি।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান অভি জানান, ফুটপাতে ওই ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই কামরুজ্জামান জানান, ওই ব্যক্তির পরনে ছিল ময়লা লুঙ্গি ও কালো গেঞ্জি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

মৃত্যুর অন্য কোনো কারণ আছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গুলিস্তানের ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর গুলিস্তানে মতিউর রহমান পার্কের সামনের ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পল্টন থানার পুলিশ জানিয়েছে, যাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে, তাঁর বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম–পরিচয় জানা যায়নি।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান অভি জানান, ফুটপাতে ওই ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই কামরুজ্জামান জানান, ওই ব্যক্তির পরনে ছিল ময়লা লুঙ্গি ও কালো গেঞ্জি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

মৃত্যুর অন্য কোনো কারণ আছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x