NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনশনে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা আটক

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৫ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনশনে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা আটক
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ জানায়, তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচিতে অংশ নেন। গতকাল বৃহস্পতিবার রাতে।ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতাকে থানায় নিয়ে যাওয়ার কথা জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা নিজেদের ছাত্রলীগের পদে থাকার বিষয়টি ঘটনাস্থলে স্বীকার করেছেন।

গত বুধবার বিকেল থেকে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা রাজু ভাস্কর্যে অনশন কর্মসূচি শুরু করেন। তাঁদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মী রয়েছেন—এমন তথ্য পেয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ কয়েকজন নেতা–কর্মী সেখানে যান। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল দলের উপস্থিতিতে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ছাত্রদল নেতা নাসির উদ্দিন শাওন জানান, তাঁরা চারজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীকে অনশন থেকে পেয়েছেন এবং তাঁরা বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন বলেন, ঢাবির প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায় এবং চারজন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনশনে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা আটক

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতাকে থানায় নিয়ে যাওয়ার কথা জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা নিজেদের ছাত্রলীগের পদে থাকার বিষয়টি ঘটনাস্থলে স্বীকার করেছেন।

গত বুধবার বিকেল থেকে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা রাজু ভাস্কর্যে অনশন কর্মসূচি শুরু করেন। তাঁদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মী রয়েছেন—এমন তথ্য পেয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ কয়েকজন নেতা–কর্মী সেখানে যান। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল দলের উপস্থিতিতে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ছাত্রদল নেতা নাসির উদ্দিন শাওন জানান, তাঁরা চারজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীকে অনশন থেকে পেয়েছেন এবং তাঁরা বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন বলেন, ঢাবির প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায় এবং চারজন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x