NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

ম্যারাডোনার মৃত্যু মামলা: রায় ২২ ডিসেম্বর

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১১:০০ পিএম

ম্যারাডোনার মৃত্যু মামলা: রায় ২২ ডিসেম্বর

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ২০২০ সালে মৃত্যুর ঘটনায় দায়ের করা অবহেলাজনিত মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। ছয় মাসের নিবিড় শুনানি শেষে আগামী ২২ ডিসেম্বর রায় ঘোষণা করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন বিচারক। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকার চিকিৎসায় গুরুতর গাফিলতির অভিযোগে সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে বিচার চলছে।

আদালতে একাধিক চিকিৎসাবিশেষজ্ঞ সাক্ষ্য দিয়ে জানিয়েছেন, মৃত্যুর আগে ম্যারাডোনার শরীরে তরল জমা, তীব্র শ্বাসকষ্ট এবং হৃৎস্পন্দন বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিয়েছিল। কিন্তু তাঁর পরিচর্যায় নিয়োজিত দল এসব সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল বলে অভিযোগ রয়েছে। গত এপ্রিলে শুরু হওয়া এই বিচারিক কার্যক্রমে ৭০ জনের বেশি সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ম্যারাডোনার কন্যা ও অভিযুক্তদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বহুল আলোচিত মামলাটির শুনানি শেষ হয়। শুনানির শেষ দিনে আদালতে আবেগাপ্লুত কণ্ঠে ম্যারাডোনার মেয়ে দালমা ম্যারাডোনা বলেন, আমি আশা করি, আমার বাবা তাঁর প্রাপ্য ন্যায়বিচার পাবেন, যেমনটা অন্য যে কারও পাওয়া উচিত।

অন্যদিকে মামলার প্রধান অভিযুক্ত ও প্রয়াত তারকার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নির্দোষ। লুকের আইনজীবীরা প্রসিকিউশনের যুক্তি প্রত্যাখ্যান করে দাবি করেন, ম্যারাডোনার মৃত্যুর কোনো পূর্বাভাস আগে থেকে পাওয়া সম্ভব ছিল না। এ মামলায় চিকিৎসক লুকেকে কেবল বলির পাঁঠা বানানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

সাত আসামির মধ্যে ছয়জনের জন্য চার থেকে ১২ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। ব্যক্তিগত চিকিৎসক লুকের জন্য সর্বোচ্চ ১২ বছরের সাজা প্রার্থনা করা হয়েছে। মামলার প্রধান আইনি বিতর্ক হলো, অস্ত্রোপচারের পর পুনর্বাসনের সময় ম্যারাডোনাকে হাসপাতালে পর্যবেক্ষণে না রেখে ভাড়া বাড়িতে রাখার সিদ্ধান্ত চিকিৎসাগত গাফিলতি ছিল কি না।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ম্যারাডোনার মৃত্যু মামলা: রায় ২২ ডিসেম্বর

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ২০২০ সালে মৃত্যুর ঘটনায় দায়ের করা অবহেলাজনিত মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। ছয় মাসের নিবিড় শুনানি শেষে আগামী ২২ ডিসেম্বর রায় ঘোষণা করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন বিচারক। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকার চিকিৎসায় গুরুতর গাফিলতির অভিযোগে সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে বিচার চলছে।

আদালতে একাধিক চিকিৎসাবিশেষজ্ঞ সাক্ষ্য দিয়ে জানিয়েছেন, মৃত্যুর আগে ম্যারাডোনার শরীরে তরল জমা, তীব্র শ্বাসকষ্ট এবং হৃৎস্পন্দন বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিয়েছিল। কিন্তু তাঁর পরিচর্যায় নিয়োজিত দল এসব সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল বলে অভিযোগ রয়েছে। গত এপ্রিলে শুরু হওয়া এই বিচারিক কার্যক্রমে ৭০ জনের বেশি সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ম্যারাডোনার কন্যা ও অভিযুক্তদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বহুল আলোচিত মামলাটির শুনানি শেষ হয়। শুনানির শেষ দিনে আদালতে আবেগাপ্লুত কণ্ঠে ম্যারাডোনার মেয়ে দালমা ম্যারাডোনা বলেন, আমি আশা করি, আমার বাবা তাঁর প্রাপ্য ন্যায়বিচার পাবেন, যেমনটা অন্য যে কারও পাওয়া উচিত।

অন্যদিকে মামলার প্রধান অভিযুক্ত ও প্রয়াত তারকার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নির্দোষ। লুকের আইনজীবীরা প্রসিকিউশনের যুক্তি প্রত্যাখ্যান করে দাবি করেন, ম্যারাডোনার মৃত্যুর কোনো পূর্বাভাস আগে থেকে পাওয়া সম্ভব ছিল না। এ মামলায় চিকিৎসক লুকেকে কেবল বলির পাঁঠা বানানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

সাত আসামির মধ্যে ছয়জনের জন্য চার থেকে ১২ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। ব্যক্তিগত চিকিৎসক লুকের জন্য সর্বোচ্চ ১২ বছরের সাজা প্রার্থনা করা হয়েছে। মামলার প্রধান আইনি বিতর্ক হলো, অস্ত্রোপচারের পর পুনর্বাসনের সময় ম্যারাডোনাকে হাসপাতালে পর্যবেক্ষণে না রেখে ভাড়া বাড়িতে রাখার সিদ্ধান্ত চিকিৎসাগত গাফিলতি ছিল কি না।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x