NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

ইবির অধ্যাপক কামরুল হাসানের ৪৪ বইয়ের সফল লেখক হওয়ার গল্প

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পিএম

ইবির অধ্যাপক কামরুল হাসানের ৪৪ বইয়ের সফল লেখক হওয়ার গল্প

শৈশবে মাদ্রাসার দেয়ালিকায় কৌতুক লেখার মধ্য দিয়ে লেখালেখির জগতে প্রবেশ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় তাঁর প্রথম লেখা প্রকাশিত হয় এবং পরবর্তীতে আর্থিক টানাপোড়েন ও পড়াশোনার চাপে কিছুকাল লেখালেখি থেকে দূরে ছিলেন তিনি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করার পর আবারও সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন এবং সহকারী অধ্যাপক থাকাকালে তাঁর প্রথম বই প্রকাশিত হয়। ছাত্রজীবন থেকেই বই পড়ার প্রতি গভীর আগ্রহ থাকা এই অধ্যাপক পরিবারে উপন্যাস ও নাটক পড়ার অনুমতি না থাকায় রাতে সবাই ঘুমিয়ে পড়লে লুকিয়ে বই পড়তেন।

নাজিব কিলানি, আবুল আসাদ ও কবি মল্লিকের সাহিত্যকর্ম তাঁর লেখালেখির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে উল্লেখ করে তিনি জানান নবম শ্রেণিতে পড়ার সময় ‘আল্লাহর পথের সৈনিক’ পড়ার পর নাজিব কিলানির লেখার প্রতি তাঁর বিশেষ দুর্বলতা তৈরি হয়। তাঁর প্রথম অনূদিত বই ‘অভিশাপ’ ছাড়াও বর্তমানে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৪৪টি এবং অনুবাদ ও মৌলিক সাহিত্য উভয় ক্ষেত্রেই তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর অনূদিত বইগুলোর মধ্যে ‘জ্ঞান ও ইমান’, ‘মুসনাদে আহমদ’, ‘মরুর ঈগল’, ‘জয়নব’, ‘আনন্দ অপেরা’সহ বহু গ্রন্থ রয়েছে। এছাড়া তাঁর স্বরচিত বইয়ের মধ্যে ‘আল-আরাবিয়্যাতু আল-ইত্তিসালিয়া’, ‘আরবি সাহিত্য মঞ্জুষা’, ‘নবি আমার শশীপ্রভা’, ‘জুলাইয়ে উত্তাল দিনগুলো’ উল্লেখযোগ্য এবং বেশ কিছু বই বর্তমানে প্রকাশের অপেক্ষায় রয়েছে।

অনূদিত বইগুলোর মধ্যে ‘জয়নব’কে বিশেষভাবে প্রিয় বলে উল্লেখ করে তিনি জানান ভাষার জটিলতা ও অভিজ্ঞতার সীমাবদ্ধতার কারণে বইটি অনুবাদ করতে গিয়ে তাঁকে দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছে। বই লেখার আগে ভালোবাসা তৈরি করেন এবং প্রত্যেকটা বই তাঁর সন্তানের মতো বলে মন্তব্য করেন এই অধ্যাপক। নতুন লেখকদের উদ্দেশে অধ্যাপক কামরুল হাসান বলেন যে লেখক হতে হলে প্রথমেই বেশি বেশি পড়তে হবে এবং সমাজ, পরিবেশ, মানুষের আচরণ থেকে শেখার চেষ্টা করতে হবে। নানা প্রতিকূলতা পেরিয়ে গড়ে তোলা এই সাহিত্যযাত্রা অব্যাহত রেখে জীবনের শেষ দিন পর্যন্ত বই লিখে যাওয়াই তাঁর প্রধান স্বপ্ন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইবির অধ্যাপক কামরুল হাসানের ৪৪ বইয়ের সফল লেখক হওয়ার গল্প

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

শৈশবে মাদ্রাসার দেয়ালিকায় কৌতুক লেখার মধ্য দিয়ে লেখালেখির জগতে প্রবেশ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় তাঁর প্রথম লেখা প্রকাশিত হয় এবং পরবর্তীতে আর্থিক টানাপোড়েন ও পড়াশোনার চাপে কিছুকাল লেখালেখি থেকে দূরে ছিলেন তিনি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করার পর আবারও সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন এবং সহকারী অধ্যাপক থাকাকালে তাঁর প্রথম বই প্রকাশিত হয়। ছাত্রজীবন থেকেই বই পড়ার প্রতি গভীর আগ্রহ থাকা এই অধ্যাপক পরিবারে উপন্যাস ও নাটক পড়ার অনুমতি না থাকায় রাতে সবাই ঘুমিয়ে পড়লে লুকিয়ে বই পড়তেন।

নাজিব কিলানি, আবুল আসাদ ও কবি মল্লিকের সাহিত্যকর্ম তাঁর লেখালেখির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে উল্লেখ করে তিনি জানান নবম শ্রেণিতে পড়ার সময় ‘আল্লাহর পথের সৈনিক’ পড়ার পর নাজিব কিলানির লেখার প্রতি তাঁর বিশেষ দুর্বলতা তৈরি হয়। তাঁর প্রথম অনূদিত বই ‘অভিশাপ’ ছাড়াও বর্তমানে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৪৪টি এবং অনুবাদ ও মৌলিক সাহিত্য উভয় ক্ষেত্রেই তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর অনূদিত বইগুলোর মধ্যে ‘জ্ঞান ও ইমান’, ‘মুসনাদে আহমদ’, ‘মরুর ঈগল’, ‘জয়নব’, ‘আনন্দ অপেরা’সহ বহু গ্রন্থ রয়েছে। এছাড়া তাঁর স্বরচিত বইয়ের মধ্যে ‘আল-আরাবিয়্যাতু আল-ইত্তিসালিয়া’, ‘আরবি সাহিত্য মঞ্জুষা’, ‘নবি আমার শশীপ্রভা’, ‘জুলাইয়ে উত্তাল দিনগুলো’ উল্লেখযোগ্য এবং বেশ কিছু বই বর্তমানে প্রকাশের অপেক্ষায় রয়েছে।

অনূদিত বইগুলোর মধ্যে ‘জয়নব’কে বিশেষভাবে প্রিয় বলে উল্লেখ করে তিনি জানান ভাষার জটিলতা ও অভিজ্ঞতার সীমাবদ্ধতার কারণে বইটি অনুবাদ করতে গিয়ে তাঁকে দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছে। বই লেখার আগে ভালোবাসা তৈরি করেন এবং প্রত্যেকটা বই তাঁর সন্তানের মতো বলে মন্তব্য করেন এই অধ্যাপক। নতুন লেখকদের উদ্দেশে অধ্যাপক কামরুল হাসান বলেন যে লেখক হতে হলে প্রথমেই বেশি বেশি পড়তে হবে এবং সমাজ, পরিবেশ, মানুষের আচরণ থেকে শেখার চেষ্টা করতে হবে। নানা প্রতিকূলতা পেরিয়ে গড়ে তোলা এই সাহিত্যযাত্রা অব্যাহত রেখে জীবনের শেষ দিন পর্যন্ত বই লিখে যাওয়াই তাঁর প্রধান স্বপ্ন।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x