NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

চাটমোহরে ১১৪ বস্তা অবৈধ সার জব্দ ও বিক্রি

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩০ এএম

চাটমোহরে ১১৪ বস্তা অবৈধ সার জব্দ ও বিক্রি

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর কালীবাড়ি এলাকায় অবৈধভাবে মজুত করা ১১৪ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১১টায় এই অভিযান চালানো হয়। মেসার্স চলনবিল এগ্রো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও কীটনাশক ব্যবসায়ী মো. মহাসিন আলমের মজুত করা সার নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা প্রশাসনকে জানান।

খবর পেয়ে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল মাহমুদ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। এ সময় ৮৪ বস্তা টিএসপি ও ৩০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। অভিযানে কৃষি বিভাগ ও পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব সার মজুত করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

পরে জব্দকৃত সার কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ এক লাখ ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। চাটমোহর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল মাহমুদ জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় অবৈধভাবে সার মজুত ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চাটমোহরে ১১৪ বস্তা অবৈধ সার জব্দ ও বিক্রি

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর কালীবাড়ি এলাকায় অবৈধভাবে মজুত করা ১১৪ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১১টায় এই অভিযান চালানো হয়। মেসার্স চলনবিল এগ্রো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও কীটনাশক ব্যবসায়ী মো. মহাসিন আলমের মজুত করা সার নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা প্রশাসনকে জানান।

খবর পেয়ে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল মাহমুদ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। এ সময় ৮৪ বস্তা টিএসপি ও ৩০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। অভিযানে কৃষি বিভাগ ও পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব সার মজুত করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

পরে জব্দকৃত সার কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ এক লাখ ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। চাটমোহর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল মাহমুদ জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় অবৈধভাবে সার মজুত ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x