NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

হুথি সংঘাতের জেরে রোনালদোর ম্যাচ স্থগিত

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পিএম

হুথি সংঘাতের জেরে রোনালদোর ম্যাচ স্থগিত

সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যকার চলমান সামরিক সংঘাতের প্রভাব সরাসরি পড়েছে দেশটির ঘরোয়া ফুটবলে। নিরাপত্তা শঙ্কা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচসহ সৌদি প্রো লিগের নবম রাউন্ডের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ স্থগিত করা হয়েছে। সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ম্যাচগুলোর নতুন সূচি ঘোষণা করেছে।

নতুন সূচি অনুযায়ী, আল হিলাল ও আল রিয়াদের মধ্যকার ম্যাচটি আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং একই দিনে মাঠে গড়াবে আল ইত্তিহাদ ও আল শাবাবের ম্যাচও। তবে রোনালদোর আল নাসর ও আল আহলির লড়াই দেখতে সমর্থকদের অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস এবং ম্যাচটি পিছিয়ে আগামী ৬ মার্চ ২০২৭ তারিখে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার রিয়াদে উজবেকিস্তানের ক্লাব নেফচি ফারগানার বিপক্ষে আল নাসরের এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়েছিল। রিয়াদের আকাশসীমায় হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘোষণা আসার পর ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেওয়া হয়।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইয়েমেনের হুথিদের মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে এবং সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার খবর পাওয়া যাচ্ছে। গত সপ্তাহে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় ১৩ জন নিহত হন এবং সংশ্লিষ্ট টার্মিনালটি অচল হয়ে পড়ে, যাকে ২০১৫ সালে ইয়েমেন যুদ্ধ শুরুর পর অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হুথি সংঘাতের জেরে রোনালদোর ম্যাচ স্থগিত

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যকার চলমান সামরিক সংঘাতের প্রভাব সরাসরি পড়েছে দেশটির ঘরোয়া ফুটবলে। নিরাপত্তা শঙ্কা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচসহ সৌদি প্রো লিগের নবম রাউন্ডের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ স্থগিত করা হয়েছে। সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ম্যাচগুলোর নতুন সূচি ঘোষণা করেছে।

নতুন সূচি অনুযায়ী, আল হিলাল ও আল রিয়াদের মধ্যকার ম্যাচটি আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং একই দিনে মাঠে গড়াবে আল ইত্তিহাদ ও আল শাবাবের ম্যাচও। তবে রোনালদোর আল নাসর ও আল আহলির লড়াই দেখতে সমর্থকদের অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস এবং ম্যাচটি পিছিয়ে আগামী ৬ মার্চ ২০২৭ তারিখে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার রিয়াদে উজবেকিস্তানের ক্লাব নেফচি ফারগানার বিপক্ষে আল নাসরের এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়েছিল। রিয়াদের আকাশসীমায় হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘোষণা আসার পর ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেওয়া হয়।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইয়েমেনের হুথিদের মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে এবং সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার খবর পাওয়া যাচ্ছে। গত সপ্তাহে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় ১৩ জন নিহত হন এবং সংশ্লিষ্ট টার্মিনালটি অচল হয়ে পড়ে, যাকে ২০১৫ সালে ইয়েমেন যুদ্ধ শুরুর পর অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন
হুথি সংঘাতের জেরে রোনালদোর ম্যাচ স্থগিত
0:00 / 0:00
1x