NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

অজিদের কাছে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩০ এএম

অজিদের কাছে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়া সফরেও হতাশা কাটাতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ ওয়ানডেতে ১৭২ রানে অলআউট হয়ে স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশের মেয়েরা।

ব্রিসবেনে টসের পর ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৮ রানের মধ্যে সাজঘরে ফেরেন প্রথম তিন ব্যাটার। এরপর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের অর্ধশতকের সুবাদে দেড়শ রানের গণ্ডি পেরোয় দলীয় সংগ্রহ। শারমিন ৯৩ বলে করেন ৫০ রান এবং ৭১ বলে ৫৪ রান করেন স্বর্ণা। ওয়ানডে ক্রিকেটে এটি তাঁর প্রথম অর্ধশতক।

তবে দুজনের লড়াকু ব্যাটিংয়েও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯.৫ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় দল। অস্ট্রেলিয়ার হয়ে ১৬ রান খরচায় ৪ উইকেট নেন মেগান স্কট এবং অ্যানাবেল সাদারল্যান্ড পান ২ উইকেট।

জوابে ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই উইকেট হারালেও জয়ের পথে বাধার মুখে পড়েনি অস্ট্রেলিয়া। এলিস পেরির অপরাজিত ৬৫ ও অ্যানাবেল সাদারল্যান্ডের অপরাজিত ৭৪ রানের সুবাদে ১৬৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অজিদের কাছে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

অস্ট্রেলিয়া সফরেও হতাশা কাটাতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ ওয়ানডেতে ১৭২ রানে অলআউট হয়ে স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশের মেয়েরা।

ব্রিসবেনে টসের পর ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৮ রানের মধ্যে সাজঘরে ফেরেন প্রথম তিন ব্যাটার। এরপর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের অর্ধশতকের সুবাদে দেড়শ রানের গণ্ডি পেরোয় দলীয় সংগ্রহ। শারমিন ৯৩ বলে করেন ৫০ রান এবং ৭১ বলে ৫৪ রান করেন স্বর্ণা। ওয়ানডে ক্রিকেটে এটি তাঁর প্রথম অর্ধশতক।

তবে দুজনের লড়াকু ব্যাটিংয়েও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯.৫ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় দল। অস্ট্রেলিয়ার হয়ে ১৬ রান খরচায় ৪ উইকেট নেন মেগান স্কট এবং অ্যানাবেল সাদারল্যান্ড পান ২ উইকেট।

জوابে ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই উইকেট হারালেও জয়ের পথে বাধার মুখে পড়েনি অস্ট্রেলিয়া। এলিস পেরির অপরাজিত ৬৫ ও অ্যানাবেল সাদারল্যান্ডের অপরাজিত ৭৪ রানের সুবাদে ১৬৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x