NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

বাংগড্ডা মাদ্রাসার বার্ষিক সেমিনার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০১:০০ এএম

বাংগড্ডা মাদ্রাসার বার্ষিক সেমিনার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাংগড্ডা উত্তরপাড়ায় আমেরিকা প্রবাসী ভাই ভাই ফাউন্ডেশনের সৌজন্যে জামিয়াতুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের বার্ষিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ইসলামিক গজল পরিবেশনা, বক্তব্য এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মাইনুদ্দিন রহমানি।

সেমিনারে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও আমেরিকা প্রবাসী ভাই ভাই ফাউন্ডেশনের উদ্যোক্তা জনাব ওহিদুর রহমান। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা বিকাশে গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংগড্ডা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা গিয়াস উদ্দিন এবং ১ নম্বর বাংগড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইউসুফ আলী মজুমদার।

অতিথিরা তাঁদের বক্তব্যে ধর্মীয় শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন এবং সমাজে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অনুষ্ঠানের একপর্যায়ে মাওলানা গিয়াস উদ্দিন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং তাঁদের পড়াশোনা ও ভালো ফলাফলের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

বার্ষিক সেমিনার ও অভিভাবক সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাংগড্ডা মাদ্রাসার বার্ষিক সেমিনার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাংগড্ডা উত্তরপাড়ায় আমেরিকা প্রবাসী ভাই ভাই ফাউন্ডেশনের সৌজন্যে জামিয়াতুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের বার্ষিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ইসলামিক গজল পরিবেশনা, বক্তব্য এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মাইনুদ্দিন রহমানি।

সেমিনারে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও আমেরিকা প্রবাসী ভাই ভাই ফাউন্ডেশনের উদ্যোক্তা জনাব ওহিদুর রহমান। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা বিকাশে গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংগড্ডা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা গিয়াস উদ্দিন এবং ১ নম্বর বাংগড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইউসুফ আলী মজুমদার।

অতিথিরা তাঁদের বক্তব্যে ধর্মীয় শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন এবং সমাজে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অনুষ্ঠানের একপর্যায়ে মাওলানা গিয়াস উদ্দিন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং তাঁদের পড়াশোনা ও ভালো ফলাফলের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

বার্ষিক সেমিনার ও অভিভাবক সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x