NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

আবুধাবিতে চাপে বাংলাদেশ, চা বিরতিতে রান ২২৬

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

আবুধাবিতে চাপে বাংলাদেশ, চা বিরতিতে রান ২২৬

আবুধাবি টেস্টের প্রথম দিনে দাপুটে সূচনার পর হুট করেই চাপে পড়েছে বাংলাদেশ। আফগানিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র চার রানের ব্যবধানে শেষ তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। চা বিরতি পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ২২৬ রান।

শুক্রবার আবুধাবির উষ্ণ আবহাওয়ায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলনেতা নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই আফগান বোলারদের ওপর আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং চালান ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র ৪১ বলে ক্যারিয়ারের দ্রুততম ফিফটি তুলে নেওয়া তানজিদ সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৮৩ রানে আউট হন।

৭১ বলের মারকুটে ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কার মার। দলীয় ১২৪ রানে তানজিদ ফেরার পর সাদমান ইসলাম ও মুমিনুল হক দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন। টেস্ট মেজাজে খেলা সাদমান ৬৭ রান করে বিদায় নেওয়ার পরও চালকের আসনেই ছিল দল।

তবে দ্বিতীয় সেশনের একদম শেষ মুহূর্তে দৃশ্যপট বদলে দেন আফগান বোলাররা। আফগান পেসার ইয়ামিন আহমদজাই নিজের পর পর দুই ওভারে ফিরিয়ে দেন সেট ব্যাটার মুমিনুল (৩৯) ও নতুন নামা অভিজ্ঞ মুশফিকুর রহিমকে (০)। এরপরই লেগ স্পিনার কায়েস আহমেদের শিকার হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক শান্ত (২৯)। চা বিরতির পরপরই ২২ গজে লড়াই শুরু করেন দুই অপরাজিত ব্যাটার লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আবুধাবিতে চাপে বাংলাদেশ, চা বিরতিতে রান ২২৬

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

আবুধাবি টেস্টের প্রথম দিনে দাপুটে সূচনার পর হুট করেই চাপে পড়েছে বাংলাদেশ। আফগানিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র চার রানের ব্যবধানে শেষ তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। চা বিরতি পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ২২৬ রান।

শুক্রবার আবুধাবির উষ্ণ আবহাওয়ায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলনেতা নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই আফগান বোলারদের ওপর আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং চালান ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র ৪১ বলে ক্যারিয়ারের দ্রুততম ফিফটি তুলে নেওয়া তানজিদ সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৮৩ রানে আউট হন।

৭১ বলের মারকুটে ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কার মার। দলীয় ১২৪ রানে তানজিদ ফেরার পর সাদমান ইসলাম ও মুমিনুল হক দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন। টেস্ট মেজাজে খেলা সাদমান ৬৭ রান করে বিদায় নেওয়ার পরও চালকের আসনেই ছিল দল।

তবে দ্বিতীয় সেশনের একদম শেষ মুহূর্তে দৃশ্যপট বদলে দেন আফগান বোলাররা। আফগান পেসার ইয়ামিন আহমদজাই নিজের পর পর দুই ওভারে ফিরিয়ে দেন সেট ব্যাটার মুমিনুল (৩৯) ও নতুন নামা অভিজ্ঞ মুশফিকুর রহিমকে (০)। এরপরই লেগ স্পিনার কায়েস আহমেদের শিকার হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক শান্ত (২৯)। চা বিরতির পরপরই ২২ গজে লড়াই শুরু করেন দুই অপরাজিত ব্যাটার লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x