NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

প্রশ্নফাঁস তদন্ত কমিটি বাতিল চাইলেন হাসনাত আবদুল্লাহ

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

প্রশ্নফাঁস তদন্ত কমিটি বাতিল চাইলেন হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহফাইল ছবি

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে গঠিত কমিটিকে ‘যেমন খুশি তেমন সাজো’ বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। কমিটি বাতিলের দাবি জানিয়ে তিনি বলেছেন যে চোর ও চোরের সর্দার উভয়কেই শাস্তির আওতায় আনতে হবে। আজ শনিবার বিকেল সোয়া চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আজ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে ১১তম গ্রেডের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় এর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন চাকরিপ্রত্যাশীরা। পরে এই অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক ও প্রশাসন অধিশাখার উপসচিবকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়।

কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। ওই অফিস আদেশ ফেসবুকে শেয়ার করে হাসনাত আবদুল্লাহ লিখেছেন যে যারা চুরি করে, তাদেরকেই চোর ধরার দায়িত্ব দেওয়া হচ্ছে। চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে জনগণ যাকে প্রত্যাখ্যান করেছে, তাকেই বানানো হয়েছে এই চোরদের সর্দার।

পোস্টে হাসনাত আরও লিখেছেন যে চোর ও চোরের সর্দার—উভয়কেই শাস্তির আওতায় আনতে হবে। এই প্রহসনের নাটকীয় যেমন খুশি তেমন সাজো কমিটি বাতিল করার দাবিও জানান তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রশ্নফাঁস তদন্ত কমিটি বাতিল চাইলেন হাসনাত আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে গঠিত কমিটিকে ‘যেমন খুশি তেমন সাজো’ বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। কমিটি বাতিলের দাবি জানিয়ে তিনি বলেছেন যে চোর ও চোরের সর্দার উভয়কেই শাস্তির আওতায় আনতে হবে। আজ শনিবার বিকেল সোয়া চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আজ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে ১১তম গ্রেডের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় এর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন চাকরিপ্রত্যাশীরা। পরে এই অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক ও প্রশাসন অধিশাখার উপসচিবকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়।

কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। ওই অফিস আদেশ ফেসবুকে শেয়ার করে হাসনাত আবদুল্লাহ লিখেছেন যে যারা চুরি করে, তাদেরকেই চোর ধরার দায়িত্ব দেওয়া হচ্ছে। চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে জনগণ যাকে প্রত্যাখ্যান করেছে, তাকেই বানানো হয়েছে এই চোরদের সর্দার।

পোস্টে হাসনাত আরও লিখেছেন যে চোর ও চোরের সর্দার—উভয়কেই শাস্তির আওতায় আনতে হবে। এই প্রহসনের নাটকীয় যেমন খুশি তেমন সাজো কমিটি বাতিল করার দাবিও জানান তিনি।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x