NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

ঝিনাইদহে ৩ কিলোমিটার সড়কে নিজ খরচে বৃক্ষরোপণ

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পিএম

ঝিনাইদহে ৩ কিলোমিটার সড়কে নিজ খরচে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ১৪ নং ঘোড়শাল ইউনিয়নের মনুড়িয়া বাজার থেকে বুজিতলা বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কজুড়ে এই চারা রোপণ করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

১৪ নং ঘোড়শাল ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. সুবিদুর রহমানের নিজস্ব অর্থায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে সদর উপজেলা বিএনপির সদস্য মো. রাশেদুল ইসলাম, মনুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু নির্মল কুমার বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়কের পাশে গাছ লাগানোর ফলে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং পথচারীরা ছায়া উপভোগ করতে পারবেন।

আয়োজকরা জানান, শুধু চারা রোপণ নয়, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। যাতে এই গাছগুলো ভবিষ্যতে বড় হয়ে পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে তারা সজাগ থাকবেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে ৩ কিলোমিটার সড়কে নিজ খরচে বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ১৪ নং ঘোড়শাল ইউনিয়নের মনুড়িয়া বাজার থেকে বুজিতলা বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কজুড়ে এই চারা রোপণ করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

১৪ নং ঘোড়শাল ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. সুবিদুর রহমানের নিজস্ব অর্থায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে সদর উপজেলা বিএনপির সদস্য মো. রাশেদুল ইসলাম, মনুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু নির্মল কুমার বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়কের পাশে গাছ লাগানোর ফলে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং পথচারীরা ছায়া উপভোগ করতে পারবেন।

আয়োজকরা জানান, শুধু চারা রোপণ নয়, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। যাতে এই গাছগুলো ভবিষ্যতে বড় হয়ে পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে তারা সজাগ থাকবেন।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x