NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

এমবিবিএসে সর্বোচ্চ নম্বরধারী ১০ মেধাবী নবীন চিকিৎসককে সম্মাননা দিল ইউনিভার্সেল মেডিকেল

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

এমবিবিএসে সর্বোচ্চ নম্বরধারী ১০ মেধাবী নবীন চিকিৎসককে সম্মাননা দিল ইউনিভার্সেল মেডিকেল
আয়োজক ও অতিথিদের সঙ্গে সম্মাননা পাওয়া ১০ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা-মে ২০২৬-এ সর্বোচ্চ নম্বরধারী ১০ জন মেধাবী নবীন চিকিৎসককে সম্মাননা জানিয়েছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট, লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে দ্বিতীয়বারের মতো ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’ নামের এ আয়োজন নবীন চিকিৎসকদের উৎসাহ, স্বীকৃতি ও উৎসর্গের এক মিলনমেলায় পরিণত হয়। আয়োজকদের ভাষ্য, সাধারণ মানুষ চিকিৎসকদের পরীক্ষায় মেধাক্রমের বিষয়টি সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল নয়। এ কারণে মেধাবী চিকিৎসকদের স্বীকৃতি প্রদান ও অনুপ্রাণিত করার পাশাপাশি বিষয়টি জনসাধারণের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

ডা. আশীষ বলেন, ‘চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে অনুপ্রাণিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সব সময় মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকাসহ সারা দেশের জটিল ও মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসা প্রদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য।’

নিজ নিজ বক্তব্যে অতিথিরা এ আয়োজনকে বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় একটি যুগান্তকারী উদ্যোগ বলে উল্লেখ করেন এবং ব্যতিক্রমী এ আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে সম্মাননা পাওয়া মেধাবী চিকিৎসকেরাও নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন চূড়ান্ত পেশাগত এমবিবিএস পরীক্ষায় মেধাতালিকায় শীর্ষ দশে স্থান পাওয়া নবীন চিকিৎসকেরা হলেন:

প্রথম: ডা. সাফিয়া তাসনিম সেমন্তি (ঢাকা মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১৩৩৭

দ্বিতীয়: ডা. ফারিহা রহমান (ঢাকা মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১৩৩৪

তৃতীয়: ডা. আল ইশরাত জাহান ঈশিতা (ঢাকা মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১৩০৮

চতুর্থ: ডা. ইসরাত নাজিয়া তানিন (পটুয়াখালী মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১২৯২

পঞ্চম (যুগ্ম): ডা. সিফাত-ই-সাদিকা (ঢাকা মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১২৯০

পঞ্চম (যুগ্ম): ডা. মো: তৌহিদুল ইসলাম (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১২৯০

সপ্তম: ডা. নামান মুখিজা (ভারত) (তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১২৮৯

অষ্টম (যুগ্ম): ডা. নাহিদ ইসলাম শমী (পটুয়াখালী মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১২৮৮

অষ্টম (যুগ্ম): ডা. মাহমুদুন নবী ইমন (ঢাকা মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১২৮৮

অষ্টম (যুগ্ম): ডা. আলিফ সানজানা রুমু (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১২৮৮

অনুষ্ঠানে আগত অতিথিদেরও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দিত উপস্থাপিকা শান্তা জাহান এবং সমন্বয় করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি এফ জামান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কাঁঠালবাগানে দগ্ধ চারজনের মৃত্যু, চিকিৎসাধীন একজন

কাঁঠালবাগানে দগ্ধ চারজনের মৃত্যু, চিকিৎসাধীন একজন

এমবিবিএসে সর্বোচ্চ নম্বরধারী ১০ মেধাবী নবীন চিকিৎসককে সম্মাননা দিল ইউনিভার্সেল মেডিকেল

এমবিবিএসে সর্বোচ্চ নম্বরধারী ১০ মেধাবী নবীন চিকিৎসককে সম্মাননা দিল ইউনিভার্সেল মেডিকেল

২০২৮ কোপা আমেরিকার আয়োজক হতে পারে যুক্তরাষ্ট্র

শেয়ারবাজারে বড় দরপতন, ডিএসইতে লেনদেন ৯১৮ কোটি টাকা

একা নয়, ১১ দল নিয়ে সংলাপে বসতে চায় জামায়াত

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

গোমস্তাপুরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ঋণ কর্মসূচির উদ্বোধন, সভাপতিত্বে কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার আবুল হাসানাত শাহ

গাজীপুরে গার্মেন্টস শিল্পের স্থিতিশীলতা রক্ষায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার

শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, পলাতক ৩ মানবপাচারকারী

শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, পলাতক ৩ মানবপাচারকারী

NORTH TV BANGLA

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

এমবিবিএসে সর্বোচ্চ নম্বরধারী ১০ মেধাবী নবীন চিকিৎসককে সম্মাননা দিল ইউনিভার্সেল মেডিকেল

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা-মে ২০২৬-এ সর্বোচ্চ নম্বরধারী ১০ জন মেধাবী নবীন চিকিৎসককে সম্মাননা জানিয়েছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট, লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে দ্বিতীয়বারের মতো ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’ নামের এ আয়োজন নবীন চিকিৎসকদের উৎসাহ, স্বীকৃতি ও উৎসর্গের এক মিলনমেলায় পরিণত হয়। আয়োজকদের ভাষ্য, সাধারণ মানুষ চিকিৎসকদের পরীক্ষায় মেধাক্রমের বিষয়টি সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল নয়। এ কারণে মেধাবী চিকিৎসকদের স্বীকৃতি প্রদান ও অনুপ্রাণিত করার পাশাপাশি বিষয়টি জনসাধারণের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

ডা. আশীষ বলেন, ‘চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে অনুপ্রাণিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সব সময় মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকাসহ সারা দেশের জটিল ও মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসা প্রদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য।’

নিজ নিজ বক্তব্যে অতিথিরা এ আয়োজনকে বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় একটি যুগান্তকারী উদ্যোগ বলে উল্লেখ করেন এবং ব্যতিক্রমী এ আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে সম্মাননা পাওয়া মেধাবী চিকিৎসকেরাও নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন চূড়ান্ত পেশাগত এমবিবিএস পরীক্ষায় মেধাতালিকায় শীর্ষ দশে স্থান পাওয়া নবীন চিকিৎসকেরা হলেন:

প্রথম: ডা. সাফিয়া তাসনিম সেমন্তি (ঢাকা মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১৩৩৭

দ্বিতীয়: ডা. ফারিহা রহমান (ঢাকা মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১৩৩৪

তৃতীয়: ডা. আল ইশরাত জাহান ঈশিতা (ঢাকা মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১৩০৮

চতুর্থ: ডা. ইসরাত নাজিয়া তানিন (পটুয়াখালী মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১২৯২

পঞ্চম (যুগ্ম): ডা. সিফাত-ই-সাদিকা (ঢাকা মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১২৯০

পঞ্চম (যুগ্ম): ডা. মো: তৌহিদুল ইসলাম (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১২৯০

সপ্তম: ডা. নামান মুখিজা (ভারত) (তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১২৮৯

অষ্টম (যুগ্ম): ডা. নাহিদ ইসলাম শমী (পটুয়াখালী মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১২৮৮

অষ্টম (যুগ্ম): ডা. মাহমুদুন নবী ইমন (ঢাকা মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১২৮৮

অষ্টম (যুগ্ম): ডা. আলিফ সানজানা রুমু (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১২৮৮

অনুষ্ঠানে আগত অতিথিদেরও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দিত উপস্থাপিকা শান্তা জাহান এবং সমন্বয় করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি এফ জামান।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x