NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সচিব হলেন গোলাম কিবরিয়া সাঈদ

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সচিব হলেন গোলাম কিবরিয়া সাঈদ

মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হিসেবে অনুমোদন পেয়েছেন বিএনপির দুঃসময়ের লড়াকু সৈনিক ও জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ক্রীড়া পরিষদ মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এই এডহক কমিটি অনুমোদন দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের ৩৪.০৩.০০০০.০০০.০৬.০৫.০০২৪.২৬.৮৪৫ স্মারকে ২১ বৈশাখ ১৪৩৩, ৪ মে ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শৈশব থেকেই ক্রীড়াঙ্গনের প্রতি আগ্রহ ছিল তাঁর এবং খেলাধুলাকে তিনি বরাবরই গুরুত্ব দিয়ে আসছেন।

জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ধারা ২-এর উপধারা (৩) ও ধারা ৮ অনুযায়ী পরিষদের চেয়ারম্যানের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এবং সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস। নতুন এই কমিটির মাধ্যমে মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার হবে এবং স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ ঘটবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

দায়িত্ব পাওয়ার পর গোলাম কিবরিয়া সাঈদ বলেন, জেলা ক্রীড়া সংস্থাকে এগিয়ে নিতে আমাদের দৃঢ় মনোবল ও সদিচ্ছা ভালো কিছু বয়ে আনতে পারে। তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা তিনি সততার সঙ্গে পালন করে যাবেন এবং জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নে তাঁর সর্বোচ্চ চেষ্টা থাকবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি ক্রীড়া সংস্থার উন্নয়নমূলক কার্যক্রমেও তাঁর বিশেষ ভূমিকা রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

এমবিবিএসে সর্বোচ্চ নম্বরধারী ১০ মেধাবী নবীন চিকিৎসককে সম্মাননা দিল ইউনিভার্সেল মেডিকেল

২০২৮ কোপা আমেরিকার আয়োজক হতে পারে যুক্তরাষ্ট্র

শেয়ারবাজারে বড় দরপতন, ডিএসইতে লেনদেন ৯১৮ কোটি টাকা

একা নয়, ১১ দল নিয়ে সংলাপে বসতে চায় জামায়াত

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

গোমস্তাপুরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ঋণ কর্মসূচির উদ্বোধন, সভাপতিত্বে কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার আবুল হাসানাত শাহ

গাজীপুরে গার্মেন্টস শিল্পের স্থিতিশীলতা রক্ষায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার

শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, পলাতক ৩ মানবপাচারকারী

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

NORTH TV BANGLA

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সচিব হলেন গোলাম কিবরিয়া সাঈদ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হিসেবে অনুমোদন পেয়েছেন বিএনপির দুঃসময়ের লড়াকু সৈনিক ও জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ক্রীড়া পরিষদ মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এই এডহক কমিটি অনুমোদন দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের ৩৪.০৩.০০০০.০০০.০৬.০৫.০০২৪.২৬.৮৪৫ স্মারকে ২১ বৈশাখ ১৪৩৩, ৪ মে ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শৈশব থেকেই ক্রীড়াঙ্গনের প্রতি আগ্রহ ছিল তাঁর এবং খেলাধুলাকে তিনি বরাবরই গুরুত্ব দিয়ে আসছেন।

জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ধারা ২-এর উপধারা (৩) ও ধারা ৮ অনুযায়ী পরিষদের চেয়ারম্যানের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এবং সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস। নতুন এই কমিটির মাধ্যমে মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার হবে এবং স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ ঘটবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

দায়িত্ব পাওয়ার পর গোলাম কিবরিয়া সাঈদ বলেন, জেলা ক্রীড়া সংস্থাকে এগিয়ে নিতে আমাদের দৃঢ় মনোবল ও সদিচ্ছা ভালো কিছু বয়ে আনতে পারে। তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা তিনি সততার সঙ্গে পালন করে যাবেন এবং জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নে তাঁর সর্বোচ্চ চেষ্টা থাকবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি ক্রীড়া সংস্থার উন্নয়নমূলক কার্যক্রমেও তাঁর বিশেষ ভূমিকা রয়েছে।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x