NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

দুর্গাপূজায় নাশকতার ষড়যন্ত্র: নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ এএম

দুর্গাপূজায় নাশকতার ষড়যন্ত্র: নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান

আসন্ন শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বুধবার দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুর্গোৎসব চলাকালে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের সমালোচনা করে রাশেদ খাঁন অভিযোগ করেন, দলটি ভারতের আশ্রয়-প্রশ্রয়ে দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। ওই সময়ে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, জমি দখল ও মন্দিরে হামলার মতো ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। বর্তমানে ভারতে অবস্থান করে দলটি নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

দেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, এই সম্প্রীতি বজায় রাখতে দুর্গাপূজার সময় বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এ সময় ঢাকার যানজট প্রসঙ্গে জামায়াতে ইসলামীরও সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার কারণে রাজধানীতে যানজট বাড়ছে এবং সরকার এ বিষয়ে নীতিমালা প্রণয়নের কাজ করছে। তবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বিষয়টি নিয়ে রাজনীতি করছেন এবং অটোরিকশাচালকদের আন্দোলনে নেপথ্য থেকে ইন্ধন দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এর আগে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ খাঁন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

২০২৮ কোপা আমেরিকার আয়োজক হতে পারে যুক্তরাষ্ট্র

শেয়ারবাজারে বড় দরপতন, ডিএসইতে লেনদেন ৯১৮ কোটি টাকা

একা নয়, ১১ দল নিয়ে সংলাপে বসতে চায় জামায়াত

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

গোমস্তাপুরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ঋণ কর্মসূচির উদ্বোধন, সভাপতিত্বে কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার আবুল হাসানাত শাহ

গাজীপুরে গার্মেন্টস শিল্পের স্থিতিশীলতা রক্ষায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার

শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, পলাতক ৩ মানবপাচারকারী

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

NORTH TV BANGLA

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

দুর্গাপূজায় নাশকতার ষড়যন্ত্র: নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বুধবার দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুর্গোৎসব চলাকালে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের সমালোচনা করে রাশেদ খাঁন অভিযোগ করেন, দলটি ভারতের আশ্রয়-প্রশ্রয়ে দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। ওই সময়ে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, জমি দখল ও মন্দিরে হামলার মতো ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। বর্তমানে ভারতে অবস্থান করে দলটি নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

দেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, এই সম্প্রীতি বজায় রাখতে দুর্গাপূজার সময় বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এ সময় ঢাকার যানজট প্রসঙ্গে জামায়াতে ইসলামীরও সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার কারণে রাজধানীতে যানজট বাড়ছে এবং সরকার এ বিষয়ে নীতিমালা প্রণয়নের কাজ করছে। তবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বিষয়টি নিয়ে রাজনীতি করছেন এবং অটোরিকশাচালকদের আন্দোলনে নেপথ্য থেকে ইন্ধন দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এর আগে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ খাঁন।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x