NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

সারাদেশ

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট শুরু ২১ জানুয়ারী

২০২৭ সালের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট শুরু ২১ জানুয়ারিনিজস্ব প্রতিবেদক | North TV Banglaইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে। পাঁচ ধাপে অনুষ্ঠিত এ নির্বাচন শেষ হবে ২৭ মে।সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচনের সময়সূচির বিষয়ে তথ্য জানান।পাঁচ ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণনির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।ইসির সভায় আরও যেসব বিষয় আলোচনায়সভায় চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নিয়েও আলোচনা হয়।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট শুরু ২১ জানুয়ারী