উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ২০২৮ সালের কোপা আমেরিকা টুর্নামেন্ট আবারও যুক্তরাষ্ট্রে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ কনফেডারেশনগুলোর প্রতিনিধিদের এই পরিকল্পনার কথা জানিয়েছেন।
ব্রাজিলের ক্রীড়া সাংবাদিক মনিক দানেলোর তথ্য অনুযায়ী, কলম্বিয়ার বারানকুইয়ায় অনুষ্ঠিত কনমেবল বোর্ডের এক সভায় এই বিষয়টি নিশ্চিত করেছেন ডোমিঙ্গেজ। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নাম ঘোষণা করা হয়নি।
এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে শেষ চারটি আসরের মধ্যে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা আয়োজন করবে যুক্তরাষ্ট্র। এর আগে ২০২৪ সালের আসরেও দেশটি আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছিল, যেখানে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।