উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বড় ধরনের দরপতন হয়েছে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৭০ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ কমে ৫ হাজার ৫৩৩ দশমিক ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে মোট ২ লাখ ৩৪ হাজার ৪০৬টি ট্রেডের মাধ্যমে মোট ২৯ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৮টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৯১৭ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা।
ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ১০ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১ হাজার ৬৫ দশমিক ১৫ পয়েন্টে নেমেছে। এছাড়া ব্লু-চিপ কোম্পানির সূচক ডিএস৩০ ১৭ দশমিক ২৭ পয়েন্ট কমে ২ হাজার ৯৬ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে মোট ৩৭৫টি ইস্যু লেনদেন হয়েছে যার মধ্যে ৫৩টির দর বেড়েছে এবং ২৭৬টির কমেছে। দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ৫০৬ কোটি ৭৫ লাখ ৯ হাজার ৮১২ টাকা।