উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোমস্তাপুরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ঋণ কর্মসূচির উদ্বোধন ও চেক প্রদান।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ ব্যাংকের মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচি-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) গোমস্তাপুরে কর্মসংস্থান ব্যাংকের শাখা কার্যালয়ে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াসিম আকরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংক, গোমস্তাপুর শাখার ব্যবস্থাপক (পিঃত) মো. আবুল হাসানাত শাহ।
মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং এ খাতে ঋণ সহায়তা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ কর্মসূচির মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তারা ঋণ সহায়তা গ্রহণ করে নিজেদের কর্মসংস্থান ও উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
North TV Bangla
সত্যের পথে, জনতার সাথে।