উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাইবান্ধার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় জামালপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ০৫ নং ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আল মামুন।
উদ্বোধন শেষে জানানো হয়, এখন থেকে প্রতিটি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারীরা সরাসরি উপকারভোগীদের বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করবেন। তথ্য দিতে বাড়িতে গেলে ঝামেলা এড়াতে কিছু প্রয়োজনীয় কাগজপত্র হাতের কাছে রাখার অনুরোধ জানানো হয়েছে।
তথ্য সংগ্রহের সময় পরিবার প্রধান (নারী) ব্যক্তিকে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং পরিবার প্রধানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকতে হবে। এছাড়া পরিবারের অন্যান্য সব সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা যাদের এনআইডি নেই, তাদের জন্মনিবন্ধন সনদ দেখাতে হবে।
পরিবার প্রধান নারীর নিজ নামে নিবন্ধিত বিকাশ, নগদ অথবা রকেট মোবাইল ব্যাংকিং নম্বর প্রস্তুত রাখতে হবে। সঠিক ও নির্ভুলভাবে তথ্য দিয়ে ফ্যামিলি কার্ডের এ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।