উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্য ও নাশকতা প্রতিহত করতে আগামীকাল মঙ্গলবার রাজধানীতে মোটরসাইকেল শোভাযাত্রার ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে আয়োজিত এই কর্মসূচি দুপুর সাড়ে ১২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে শুরু হবে।
শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যাত্রা শুরু করে আগারগাঁও, শেওড়াপাড়া ও কাজীপাড়া হয়ে মিরপুর ১০ নম্বর দিয়ে মিরপুর ১২ নম্বরে গিয়ে শেষ হবে। দলের পক্ষ থেকে একে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে অভিহিত করা হয়েছে।
এই শোভাযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও তারেক এ আদেল। বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।