উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষাসহ পুনর্মূল্যায়নের ফল প্রকাশের সময় পরিবর্তন করা হয়েছে। আগামী সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে।
এর আগে সকাল ১১টায় এই ফলাফল প্রকাশের কথা থাকলেও রোববার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে সময় পরিবর্তনের তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্নিরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নির্ধারিত কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। এ ছাড়া আবেদনকারী শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পৌঁছে দেওয়া হবে।
এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন যে ২৩ নভেম্বর বেলা ১১টায় ফলাফল প্রকাশ করা হবে। তবে নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে ফল সংগ্রহের অনুরোধ জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।