উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের তিন সদস্যের একটি দল তেজগাঁও ও কুড়িল টোল প্লাজা সরেজমিনে পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে।
প্রাথমিক পরিদর্শন ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে টোল প্লাজাগুলোতে যানবাহন গণনা ও টোল আদায়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে বলে দলের কাছে প্রতীয়মান হয়েছে। সরকারের প্রাপ্য রাজস্ব ফাঁকির অভিযোগ অধিকতর যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট রেকর্ডপত্র তলব করা হবে এবং সংগৃহীত নথিপত্র বিশ্লেষণ করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
উল্লেখ্য, এক্সপ্রেসওয়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড। গত ১৯ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দিনে এক লাখের বেশি যানবাহন চললেও বিনিয়োগকারী প্রতিষ্ঠান ৭০ থেকে ৭৫ হাজার গাড়ি চলার তথ্য দিচ্ছে।