উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত এক ব্যক্তির পরিচয় মেলেনি দীর্ঘ ৯ দিনেও। পরিচয় শনাক্তের সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর অবশেষে মানবিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে তাকে দাফন করা হয়েছে। এই নিয়ে সংগঠনটির মাধ্যমে মোট ২৯১টি বেওয়ারিশ মরদেহের শেষকৃত্য সম্পন্ন হলো।
গত ১৩ নভেম্বর ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তি নিহত হন। দুর্ঘটনার পর মরদেহটি শনাক্ত করা সম্ভব না হওয়ায় তা জেলা সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছিল। পিবিআই এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে পরিচয় উদ্ধারের সব চেষ্টা ব্যর্থ হয়।
স্থানীয়দের মতে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায় ছয় মাস ধরে ওই এলাকায় ভবঘুরে জীবনযাপন করছিলেন। অনেক সময় নিজেকে চাঁদপুরের বাসিন্দা বলে পরিচয় দিলেও তার প্রকৃত ঠিকানা নিশ্চিত করা যায়নি। রোববার বিকেলে সব আইনি প্রক্রিয়া শেষে তাকে দাফন করা হয়।