উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাজিলিয়ান নারী ফুটবলার কাতেলেন সুজা ইসলাম গ্রহণের পর পবিত্র মক্কায় ওমরাহ পালন করে নতুন আলোচনায় এসেছেন। রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো ক্লাবে খেলা এই ডিফেন্ডার বর্তমানে সৌদি আরবের ক্লাব আল হিলালে খেলছেন। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি পুনরায় মক্কায় ওমরাহ পালন করেন।
১৯৯৬ সালে ব্রাজিলে জন্মগ্রহণ করা কাতেলেন ক্যারিয়ারের বড় সময় কাটিয়েছেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। ২০১৮ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেকের পর তিনি দুটি বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। ২০২৪ সালে সৌদি আরবে পাড়ি জমানোর পর থেকেই মূলত ইসলামের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়।
ফ্ল্যাশস্কোরকে দেওয়া সাক্ষাৎকারে কাতেলেন জানান, ক্যাথলিক পরিবারে বড় হলেও রিয়াল মাদ্রিদে থাকাকালীন তিনি আধ্যাত্মিক শূন্যতায় ভুগছিলেন। সৌদি আরবে মুসলিম সতীর্থদের জীবনযাপন ও রমজানের অভিজ্ঞতা তাঁকে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ বাড়িয়ে দেয়। কোরআন অধ্যয়ন ও দীর্ঘ আলোচনার পর তিনি এই ধর্মকে নিজের পথ হিসেবে বেছে নেন।
গত ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের কথা জানান এই ফুটবলার। এরপর থেকেই তিনি ইসলামের পথে নিজের যাত্রার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। বাবার সঙ্গে ধর্ম নিয়ে আলোচনার পর তিনি আরও মানসিকভাবে শান্তি পেয়েছেন বলে জানিয়েছেন।