উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছয় হাজার ১৮২ টাকা কমিয়ে এক লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার রাতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কমিটির চেয়ারম্যান ডা: দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই দাম রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে।
উল্লেখ্য যে, গত ৬ নভেম্বর থেকে টানা আট দফায় ভালো মানের স্বর্ণের দাম মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণ এক লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ এক লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ এক লাখ ৩০ হাজার ৩৪৫ টাকায় বিক্রি হবে।