উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাভারে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো সাভার ওয়াইএমসিএ যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল। শুক্রবার ১৩ নভেম্বর ধরেন্ডা সেন্ট যোসেফ মাঠে আয়োজিত এই জমকালো ফাইনালে কমলাপুর যুব সমিতিকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে ধরেন্ডা যুব কল্যাণ সংঘ।
টুর্নামেন্টের এই রোমাঞ্চকর ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক। সাভার ইয়াং মেন্স খ্রীস্টান অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার ওয়াইএমসিএ-এর প্রেসিডেন্ট শেখর গিলবার্ট পিউরীফিকেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এছাড়া টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন এশিয়া এন্ড প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএজ ও ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএস অব বাংলাদেশ-এর প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।
এদিন বিশেষ অতিথি হিসেবে ফাদার অমল খ্রীস্টফার ডি’ ক্রুজ, শ্যামল গমেজ, আগস্টিন প্রতাপ গমেজ ও মাইকেল জন গমেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে সাভার ওয়াইএমসিএ-এর এই উদ্যোগটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।