উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি এবং বলধারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী টুটুল মিয়া। শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ এক শুভেচ্ছা বার্তায় তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় টুটুল মিয়া বলেন, জন্মদিন কেবল ব্যক্তিগত উৎসব নয়, বরং একজন নেতার কর্ম ও ভবিষ্যৎ প্রত্যাশাকে স্মরণ করার বিশেষ উপলক্ষ। তিনি দেশের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জনগণের কল্যাণে তারেক রহমানের নেতৃত্ব আরও সুদৃঢ় ও সফল হোক বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই বিশেষ দিনে টুটুল মিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, আব্দুল হক, মোকলেস, আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ওমর কাজী, লাভলু মিয়া, গিয়াস উদ্দিন, বাহাদুর দেওয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীরা। উপস্থিত সবাই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও জাতীয় উন্নয়নে তারেক রহমানের নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।