উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তাইন্দংয়ে অনুষ্ঠিত ওয়াদুদ ভূঁইয়া আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলায় ডিবিপাড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ফাইনালে তারা মাঝপাড়া ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে।
মাঠে দুই দলের খেলোয়াড়রা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল প্রদর্শন করেন। ডিবিপাড়া স্পোর্টিং ক্লাব আক্রমণাত্মক খেলে দুটি গোল আদায় করে নিলেও মাঝপাড়া ফুটবল একাদশ কোনো গোল করতে সক্ষম হয়নি। ফলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ডিবিপাড়া।
তাইন্দং ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ফুটবলপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গ্যালারিতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।