উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে আগ্রাবাদ জাম্বুরি মাঠের উদ্বোধন করেছেন। নগরবাসীর বিনোদনের সুযোগ বাড়াতে এবং মাঠটিকে নতুনভাবে সাজিয়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মাঠের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই মাঠটি স্থানীয় বাসিন্দাদের জন্য একটি সুন্দর ও নিরাপদ প্রাঙ্গণ হিসেবে ব্যবহৃত হবে।