উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রারম্ভিক শিশু বিকাশে কাজ করা প্রতিষ্ঠান ‘আলোকিত শিশু’র ১৮ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত হয়েছে দিনব্যাপী উৎসব। ‘আলোকিত শিশু ১৮-র জয়গান’ শীর্ষক এই অনুষ্ঠানে বিশেষ শিশু, অভিভাবক, শিক্ষক ও গবেষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো একাডেমি প্রাঙ্গণ।
২০০৯ সালে যাত্রা শুরুর পর থেকে দীর্ঘ ১৮ বছর ধরে প্রতিষ্ঠানটি বিশেষ শিক্ষা, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি ও ফিজিওথেরাপিসহ বিভিন্ন সেবার মাধ্যমে হাজারো শিশুর জীবন বদলে দিয়েছে। শিক্ষক-অভিভাবক প্রশিক্ষণ ও আবাসিক সেবার মতো উদ্যোগের মাধ্যমে তারা বিশেষ শিশুদের মূলধারায় নিয়ে আসতে নিরলস কাজ করে যাচ্ছে।
উৎসবের প্রথম ভাগে বিশেষ শিশু ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মজার ক্রীড়া প্রতিযোগিতা। এরপর শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারী প্রতিটি শিশুকে চ্যাম্পিয়ন ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজকদের মতে, প্রতিটি বিশেষ শিশুই একেকজন চ্যাম্পিয়ন এবং এই আয়োজন তাদের অধিকার ও সম্ভাবনাকে সমাজের মূলধারায় ছড়িয়ে দেওয়ার একটি অঙ্গীকার।