উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বড়দিনের উৎসব উদযাপন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে এই অনুদানের চেক তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন। বড়দিনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে।