উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রথমবারের মতো বাবা হলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার এনদ্রিক। তাঁর স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে এক পুত্রসন্তান। বাবার নামের সঙ্গে মিল রেখে নবজাতকের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’।
সম্প্রতি সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করে বিশেষ উদ্যাপন করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। মঙ্গলবার ৭-০ গোলের বড় জয়ের ম্যাচে ৩১তম মিনিটে গোল করার পর তিনি স্ত্রী ও সন্তানকে উদ্দেশ্য করে ভালোবাসার বার্তা পাঠান। ম্যাচ শেষে তিনি জানান, এই গোলটি তিনি তাঁর পরিবারকেই উৎসর্গ করেছেন।
এনদ্রিক জানিয়েছেন, ‘কেনদ্রিক’ নামটি তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। মূলত তাঁর নিজের নামই কেনদ্রিক হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা পরিবর্তন করা হয়। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করা এই ফুটবলার জানিয়েছেন, ভবিষ্যতে সন্তান বড় হয়ে জনসমক্ষে আসবে কি না, সেই সিদ্ধান্ত তিনি সন্তানের ওপরই ছেড়ে দিয়েছেন।
এদিকে রিয়াল মাদ্রিদে খেলার সুযোগ পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও এনদ্রিক জানিয়েছেন, ক্লাবের প্রয়োজনে তিনি সব সময় প্রস্তুত। জাতীয় দলের হয়ে খেলার পেছনে স্ত্রীর অনুপ্রেরণার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেছেন এই তরুণ তারকা।