উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মো: শফিকুল ইসলাম। বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে তিনি ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে পরিচালক (পরিসংখ্যান) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাংলাদেশ ব্যাংকের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদে পদোন্নতির নীতিমালা, ২০২২ অনুযায়ী তাকে এই নতুন পদে উন্নীত করা হয়েছে।
পদোন্নতির পর শফিকুল ইসলামকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তাকে পুনরায় ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
একই আদেশে পরিসংখ্যান বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন শবনম শিরিন। তিনি এর আগে নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) হিসেবে কর্মরত ছিলেন।