উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর বাজারে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় তিনি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত করেন।
বৃক্ষরোপণের পাশাপাশি তিনি আজবপুর বাজারের জরাজীর্ণ ও অবহেলিত রাস্তাঘাট পরিদর্শন করেছেন। স্থানীয়রা বর্ষাকালে জলাবদ্ধতা ও কাদা মাড়িয়ে চলাচলের চরম দুর্ভোগের কথা তুলে ধরলে সংসদ সদস্য দ্রুত সংস্কারের আশ্বাস দেন।
অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিসুল ইসলাম ঠাকুরসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এলাকার অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে ও জনদুর্ভোগ নিরসনে দ্রুত সড়ক উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।