উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হুমায়রা নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার ১৮ নভেম্বর বিকেলে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু হুমায়রা নলডাঙ্গা যুবদলের সাবেক সভাপতি ও দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রভাষক হামিদুল ইসলামের দ্বিতীয় কন্যা।
প্রিয় সন্তানের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট হুমায়রার অকাল মৃত্যুতে শোকাহত স্বজনদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিল পাঁচ বছরের এক নিষ্পাপ শিশুর প্রাণ।
যে বয়সে তার হাসি-খেলায় মেতে থাকার কথা ছিল, ঠিক সেই বয়সেই সে না ফেরার দেশে চলে গেল। শিশুটির এই আকস্মিক প্রয়াণে এলাকজুড়ে শোকের মাতম চলছে। সবাই শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন।