উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের মধ্যে চিকিৎসাসেবা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন উপপরিচালক মোঃ তৌফিকুল ইসলাম ভূঁইয়া। এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের পক্ষে স্বাক্ষর করেন হাসপাতালের ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এই সমঝোতা স্মারকের আওতায় ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যরা এভারকেয়ার হাসপাতালে বিশেষ সুবিধা পাবেন। এ চুক্তির ফলে সংশ্লিষ্টদের জন্য উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।