উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় তেজগাঁও, বারিধারা ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের সাতটি ইউনিট। পরে আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।
বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।