উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর আওতায় ফ্রিজ কিনে রীতিমতো ভাগ্য খুলে গেছে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছাঃ লিপিয়ারার। ফ্রিজ কেনার পর ডিজিটাল নিবন্ধন করতেই তিনি জিতে নিয়েছেন ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিনসহ ঘরভর্তি নানা ইলেকট্রনিক পণ্য। এই অভাবনীয় সাফল্যে তার পরিবারে খুশির জোয়ার বইছে।
গত রোববার (১৫ নভেম্বর, ২০২৬) বামন্দী বাজারে মার্সেলের পরিবেশক প্রতিষ্ঠান ‘তাজ ইলেকট্রনিক্স’ আয়োজিত অনুষ্ঠানে লিপিয়ারার হাতে উপহারগুলো তুলে দেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। অনুষ্ঠানে মার্সেলের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর শুরু হওয়া এই ক্যাম্পেইন আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। ক্রেতারা মার্সেলের ফ্রিজ, টিভি, এসি বা ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলেই এমন সব আকর্ষণীয় উপহার, ক্যাশব্যাক কিংবা বিদেশ ভ্রমণের সুযোগ পাচ্ছেন। লিপিয়ারার মতো সাধারণ ক্রেতাদের এমন উপহার দিয়ে মার্সেল তাদের প্রতিশ্রুতির প্রমাণ রেখেছে বলে মন্তব্য করেন আমন্ত্রিত অতিথিরা।