উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপে খেলা তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম ভরসা। দীর্ঘ দিন ধরে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন জামাল ভূঁইয়া। তবে হামজার বাংলাদেশে আগমনের পর থেকেই তাঁর হাতে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেওয়ার জোর আলোচনা চলছে।
মঙ্গলবার বসুন্ধরা এবিজি স্পোর্টস সিটিতে দলের অনুশীলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হামজা চৌধুরী বলেন, কোচ যদি চান, তবে তিনি অধিনায়ক হতে প্রস্তুত আছেন। তবে দলে নিজের সিনিয়র ও অভিজ্ঞ সতীর্থদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, দলে এমন খেলোয়াড়ও আছেন যারা প্রায় ১০০ ম্যাচ খেলেছেন।
২০২৫ সালের মার্চ মাসে ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দলে হামজার অভিষেক হয়। ২০০৩ সালের পর আবারও সাফের শিরোপা জয়ের সুযোগ ও সমর্থকদের প্রত্যাশা প্রসঙ্গে হামজা জানান, দেশবাসীর চাওয়া সম্পর্কে তারা অবগত এবং দলের সবাই ট্রফি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।