উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি ঘোষণার তারিখ যাই হোক না কেন, তা আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর করা হবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) গার্মেন্টস শিল্পের চলমান অস্থিরতা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
মজুরি নিয়ে কোনো ধরনের গুজব বা ভুয়া বিজ্ঞপ্তিতে কান না দিয়ে শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানান বোর্ড চেয়ারম্যান। তিনি স্পষ্ট করেছেন, মজুরি বোর্ডের সভা স্থগিতের পেছনে কোনো চাপ ছিল না, বরং একজন প্রতিনিধি অসুস্থ থাকায় গত সভাটি স্থগিত করা হয়েছিল। আগামী ২৩ নভেম্বর পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে এবং ত্রিপক্ষীয় জরুরি সভা আয়োজন করে। তবে এসব উদ্যোগের পরও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।