উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নরসিংদী পুলিশ লাইনসের প্যারেড গ্রাউন্ডে আজ ১৬ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দে পুলিশ সদস্যদের ড্রেসরুলস ও সার্বিক শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। অফিসার ও ফোর্সের সমন্বয়ে আয়োজিত এই প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বিপিএম। উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব বায়েজিদ বিন মনসুর।
প্যারেড পরিদর্শন শেষে নরসিংদীর পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্যারেডের মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি কুচকাওয়াজে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে প্যারেডের সমাপ্তি ঘোষণা করেন। এই অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।