উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহের নান্দাইলে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে একটি ফাইনাল হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর/২৬ শুক্রবার ৪ ঘটিকায় নান্দাইল উপজেলার ১৩ নং চরবেতাগৈর ইউনিয়নের চরকামটখালী গ্রামের তিনতলা মসজিদ সংলগ্ন মাঠে এই খেলা হয়। ঐক্যবদ্ধ তরুণ সমাজের উদ্যোগে কাবাডি ফাইনাল/২৬ আয়োজন করা হয়।
সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাকিজা গ্ৰুপের ডিজিএম ইঞ্জিনিয়ার মোঃ সাদিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং বীরবেতাগৈর ইউনিয়ন বিএনপির নেতা ও আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জুয়েল মিয়া, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামছুজ্জামান বাচ্চু, মোঃ জামাল উদ্দিন (সেনাবাহিনী সিভিল), বিএনপি নেতা কামরুজ্জামান উজ্জ্বল ও মোঃ জসিম উদ্দিন। চর উত্তরবন্দ এম,এইচ উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ আলাউদ্দিনের পরিচালনায় খেলাটি অত্যন্ত শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলকভাবে শেষ হয়।
খেলার ফলাফল অনুযায়ী বিবাহিত দল অবিবাহিত দলের ২৭ পয়েন্টের বিপরীতে ২৮ পয়েন্ট অর্জন করে। মাত্র ১ পয়েন্টের ব্যবধানে বিবাহিত দল চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করে। উভয় দলের চমৎকার ক্রীড়াশৈলী দর্শকদের আনন্দ দেয়।